© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পিপি বিএনপি নেতা হওয়ায় ভুতুড়ে মামলা দিয়ে যাচ্ছেন, আদালতে শাজাহান খান

শেয়ার করুন:
পিপি বিএনপি নেতা হওয়ায় ভুতুড়ে মামলা দিয়ে যাচ্ছেন, আদালতে শাজাহান খান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৫৮ এএম | ২৩ জুন, ২০২৫
রাজধানীর যাত্রাবাড়ী থানায় করা ওমর হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান ও আওয়ামী লীগ নেতা শাজাহান খানকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ওই সময় শুনানিতে শাজাহান খান বলেন, পাবলিক 
সোমবার (২৩ জুন) সকালে আদালতে তাদের হাজির করা হয়। তাদের রিমান্ড শুনানিতে এ কথা বলেন শাজাহান খান।

এদিন কুষ্টিয়া-১ আসনের সাবেক এমপি মো. আ কা ম সারওয়ার জাহান বাদশাকে মোহাম্মদপুর থানায় করা মামলায় গ্রেফতার দেখিয়েছেন আদালত। এছাড়াও পল্টন থানার মামলায় সাবেক প্রতিমন্ত্রী এ বি এম তাজুল ইসলামকে গ্রেফতার ও রিয়ার এডমিরাল সোহাইলকে পল্টন থানার বদরুল ইসলাম হত্যা মামলায় ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এদিকে যাত্রাবাড়ী থানায় করা ওমর হত্যা মামলায় আনিসুল হক, সালমান এফ রহমান ও শাজাহান খানকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

রিমান্ড শুনানির সময় আদালতে শাজাহান খান বলেন, পাবলিক প্রসিকিউটর বিএনপি নেতা হওয়ায় ভুতুড়ে মামলা দিয়ে যাচ্ছেন। তবে বিচারক তাকে শুধরে দিয়ে বলেন, মামলা করা পিপির দায়িত্ব নয়। তিনি কেবল আদালতে ভূমিকা রাখেন।

পরে পাবলিক প্রসিকিউটর (পিপি) শাজাহান খানের কথার জবাবের অনুমতি নিয়ে বলেন, জুলাইয়ে তারাই মিডিয়াতে বিভিন্ন আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন। কাজেই তাদের ভূমিকা স্পষ্ট। এখন পিপিদের ওপর দোষ চাপানোর চেষ্টা অবান্তর। 

এসএন 

মন্তব্য করুন