ফিলিস্তিনি দুই শিশুর বিরুদ্ধে ইসরায়েলের পরোয়ানা জারি
০৬:১০ পিএম | ৩১ জুলাই, ২০১৯
চব্বিশ ঘণ্টার ব্যবধানে ফিলিস্তিনের দুই শিশুকে জিজ্ঞাসাবাদের জন্য সমন জারি করেছে ইসরায়েলের পুলিশ। খবর পার্সটুডের।
খবরে বলা হয়, জেরুজালেমে ইসরায়েলি সেনাদের একটি টহল ইউনিটকে লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগে তাদেরকে ডাকা হয়েছে। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করবে।
ফিলিস্তিন জানিয়েছে, দ্বিতীয় যে শিশুটিকে থানায় গিয়ে পুলিশের মুখোমুখি হতে বলা হয়েছে তার নাম কেইস ওবায়েদ। তার বয়স ৬। এর আগে ৪ বছরের এক শিশুকে তলব করা হয়। তার নাম মোহাম্মাদ আলিয়ান। ওবায়েদের কাছে পাঠানো নির্দেশনামায় বলা হয়েছে, খুব দ্রুত থানায় হাজির হতে হবে।
ছোট্ট দুই শিশুকে থানায় ডেকে পাঠানোর কারণে অভিভাবকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। কারণ ইসরায়েল আন্তর্জাতিক অঙ্গনেও শিশু হত্যাকারী হিসেবে পরিচিতি পেয়েছে।
টাইমস/এসআই