নিউইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি!
ছবি: সংগৃহীত
১১:১৯ এএম | ২৫ জুন, ২০২৫
<div style="text-align: justify; ">নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনে বড় চমক দেখিয়েছেন ডেমোক্রেটিক স
নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনে বড় চমক দেখিয়েছেন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট নেতা জোহরান মামদানি। ২৪ জুন রাতের ভোট গণনায় দেখা গেছে, তিনি স্পষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছেন এবং ইতিহাস গড়ার পথে আছেন। নিউইয়র্কের ইতিহাসে তিনিই হবেন প্রথম মুসলিম মেয়র।
প্রাথমিক ফলাফলে ৯১% ভোট গণনার পর মামদানি পেয়েছেন ৪৩.৫% ভোট। যেখানে সবচেয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমো পেয়েছেন মাত্র ৩৬.৪%। এতে ২৪ জুন রাতেই কুয়োমো আনুষ্ঠানিকভাবে পরাজয় মেনে নেন।
৩৩ বছর বয়সী মামদানি এক বছর আগেও রাজনৈতিক বৃত্তের বাইরে তেমন পরিচিত ছিলেন না। কিন্তু প্রাইমারির প্রথম পছন্দ ভোটে তিনি সাবেক গভর্নর কুয়োমোর চেয়ে উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছেন।
মামদানি বলেন, ‘আজ রাতে আমরা ইতিহাস সৃষ্টি করেছি। আমি নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে ডেমোক্রেটিক দলের মনোনয়ন পেয়েছি।‘
র্যাঙ্কড চয়েস ভোটিং সিস্টেমে মামদানি প্রথম ও দ্বিতীয় পছন্দ হিসেবে কুয়োমোর চেয়ে কয়েক হাজার ভোট বেশি পেয়েছেন। কুয়োমো বলেন, ‘আজকের রাত তার। সে জয়ী হয়েছে, এবং সে এটা প্রাপ্য।‘
জোহরান মামদানি হবে নিউইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম ও ভারতীয় বংশোদ্ভূত মেয়র। তিনি প্রাথমিকভাবে এতটাই শক্ত অবস্থানে আছেন যে, প্রথম রাউন্ডেই ৫০ শতাংশের কাছাকাছি সমর্থন পেয়েছেন।
নিউইয়র্কে রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায় শুরু হতে চলেছে। জোহরান মামদানির এই অগ্রগতি শুধুমাত্র রাজনীতির জন্য নয়, মার্কিন সমাজে মুসলিম প্রতিনিধিত্বের ক্ষেত্রেও এক মাইলফলক।
আরআর/এসএন