© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পোষা কুকুরকে বিয়ে

শেয়ার করুন:
পোষা কুকুরকে বিয়ে
international-desk
০৭:২৯ পিএম | ০২ আগস্ট, ২০১৯

আশির দশকের জনপ্রিয় মডেল অভিনেত্রী এলিজাবেথ হোয়াড। গত আট বছর ধরে বিভিন্ন ডেটিং সাইটে জীবনসঙ্গী হিসেবে খুঁজছিলেন কাউকে। সেজন্য ২২০ জনের সাথে ডেটিংয়েও যান তিনি। তবে কাউকেই নিজের জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করতে পারেননি।

জীবনসঙ্গীহীন কি থাকা যায়? অবশেষে ২৫ বছর বয়সী এক কন্যার জননী এলিজাবেথ তার পোষা কুকুর গোল্ডেন পিট্রিভার লোগানকেই বেছে নিলেন জীবনসঙ্গী হিসেবে।

৩০ জুলাই লন্ডনের একটি জনপ্রিয় টিভি শো-তে এসে সবার সামনে গোল্ডেন পিট্রিভারকে বিয়ে করেন তিনি। তার এই বিয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে।

নিজের বিয়ে সম্পর্কে এলিজাবেথ বলেন, ‘গত আট বছর ধরে ছ’টি ডেটিং সাইট থেকে ২২০ জনের সঙ্গে ডেট করেছি। কিন্তু সে সব অভিজ্ঞতা ভয়ংকর। তখন আমি লোগানকে বিয়ে করার কথা ভাবি। লোগানকে জীবনভর ভালোবেসে যাব।’

 

সূত্র: দ্য গার্ডিয়ান

 

টাইমস/এএইচ/এসআই

 

মন্তব্য করুন