© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার প্রস্তাব তারেক রহমানকে কেন্দ্র করেই : ফাহাম আব্দুস সালাম

শেয়ার করুন:
দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার প্রস্তাব তারেক রহমানকে কেন্দ্র করেই : ফাহাম আব্দুস সালাম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪০ পিএম | ২৫ জুন, ২০২৫

দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে না পারার সাংবিধানিক বাধ্যবাধকতা নিয়ে

দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে না পারার সাংবিধানিক বাধ্যবাধকতা নিয়ে যে আলোচনা চলছে, তা মূলত তারেক রহমানকে কেন্দ্র করেই—এমন মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও জনপ্রিয় ইউটিউবার ফাহাম আব্দুস সালাম।

বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যায় নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।



ফাহাম বলেন, “বাংলাদেশের রাজনীতির যে ধারা, তাতে আমার ধারণা বিএনপির ভেতরে তাকে (তারেক রহমানকে) বোঝানোর মতো কেউ নেই। বরং আমি নিশ্চিত, তিনিই (তারেক রহমান) বিএনপিকে এ প্রস্তাবে রাজি হওয়ার নির্দেশ দিয়েছেন।”
তিনি আরও বলেন, “আমি তারেক রহমান সাহেব ও বিএনপিকে ধন্যবাদ জানাতে চাই। বাংলাদেশের মানুষ আপনাদের কাছ থেকে এমন বড়ত্বপূর্ণ ও আপোষমূলক আচরণই প্রত্যাশা করে।”

ফাহাম আব্দুস সালাম তার পোস্টের শেষে বলেন, “বাংলাদেশের রাজনীতিতে এই ধরনের পরিণত আচরণ বা ম্যাচিউরিটির প্রয়োজন অপরিসীম।”

মন্তব্য করুন