স্টারলিংকের কারণে নিরাপত্তা ঝুঁকিতে যাচ্ছে দেশ : মঞ্জুরুল আলম পান্না

সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না বলেছেন, ইলন মাস্কের স্টারলিংকের কারণে ভয়ংকর নিরাপত্তা ঝুঁকির মধ্যে যেতে চলেছে বাংলাদেশ এবং রহস্যজনক কারণে জ্ঞাতসারে কিংবা অজ্ঞাতসারে খোদ আমাদের সরকার বাংলাদেশকে এই ধরনের ভয়াবহ নিরাপত্তাহীনতার ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে। ঠিক এ ধরনের একটি চিঠি আমার হাতে এসেছে।

বুধবার (২৫ জুন) ‘মানচিত্র’ নামের নিজের ইউটিউব চ্যানেলে এসব কথা বলেন তিনি।

মঞ্জুরুল আলম পান্না বলেন, গত কয়েক মাস আগে আমাদের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিজেই ইলন মাস্ককে চিঠি লিখেছিলেন।

স্টারলিংকের মাধ্যমে বাংলাদেশে ইন্টারনেট পরিষেবা দেওয়ার জন্য যাবতীয় যা করার বাংলাদেশ সরকারের পক্ষ থেকে করা হবে এবং ৯০ দিনের মধ্যে তারা ইন্টারনেট সেবা দিতে পারে- সেই ব্যবস্থা তারা করবে এবং সেটি করা হয়েছিল কোনো ধরনের ফর্মালিটি ছাড়াই। বিশেষ ব্যবস্থাপনায় তাদেরকে লাইসেন্স দেওয়া হয়। সেই লাইসেন্স দেওয়ার পরে এখন লাইসেন্সে যে শর্তগুলো সবচেয়ে বড় বড়গুলোর ধার ধারছে না স্টার লিংক।

কোন ধরনের নিয়মনীতি তারা তোয়াক্কা করছে না এবং এই যে নিয়মনীতি তোয়াক্কা না করা- সেটির কারণে দেশের গুরুত্বপূর্ণ স্পর্শকাতর তথ্য যে কোনো সময় দেশের বাইরে চলে যেতে পারে, পাচার হতে পারে।

কীভাবে তথ্য পাচার হতে পারে- এ ব্যাপারে তিনি বলেন, এটা বুঝতে আমাদেরকে লাইসেন্স দেওয়ার যে গাইডলাইনের শর্তগুলো বুঝতে হবে।

গাইডলাইনের সেকশন ১৫ অনুযায়ী, চুক্তিবদ্ধ যে কোনো সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আগে আর্থ স্টেশন নির্মাণ করতে হবে। বাংলাদেশের যেকোনো ধরনের ডাটা ট্রাফিক আমাদের দেশের ইন্টারন্যাশনাল গেটওয়ে হয়ে পাস করতে হবে। সেকশন ২৬ এর ৪ অনুযায়ী অবশ্যই আইনগত যে বাধা মানতে হবে।

অর্থাৎ সংক্ষেপে বলা হয়, এলআইয়ের সুযোগ রাখতে হবে। এর উদ্দেশ্য হচ্ছে ডাটা ট্রাফিক মনিটরিং করা। ডিপিআই নামে আমাদের একটি স্থাপনা রয়েছে, যার মধ্য দিয়ে বাধ্যতামূলকভাবে ওই প্রতিষ্ঠানগুলোকে ট্রাফিক পাস করতে।

তিনি আরো বলেন, ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ের সঙ্গে সম্পৃক্ত ডিপিআই। কিন্তু ইলন মাস্কের স্টারলিংক বিটিআরসির সঙ্গে দেন দরবার করছে, যে না তারা ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ের মাধ্যমে ডাটা পাস করবে না। তারা আইপিএলসি অর্থাৎ ইন্টারন্যাশনাল প্রাইভেট লিজ সার্কিটের মাধ্যমে সিঙ্গাপুর এবং ওমান এ ডাটা ট্রান্সফার করবে।

কিন্তু ডিপিআই তো আইপিএলসির সঙ্গে সম্পৃক্ত নয়। ডিপিআই সম্পৃক্ত ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ের। স্টারলিংক কেন এমনটা করতে চাচ্ছে? খুব সহজে আমরা ধরে নিতে পারি, তাদের দুরভিসন্ধি হচ্ছে তারা বাংলাদেশের ডিপিআই সিস্টেমকে পাস কাটিয়ে আইপিএলসির মাধ্যমে ডাটা পাস করতে চায়, যাতে আমরা কোনো ধরনের মনিটরিং করতে না পারি।

আরএম 

Share this news on:

সর্বশেষ

img
কুড়িগ্রামকে কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করা হবে : শফিকুর রহমান Feb 04, 2026
img
ভোটাররা নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন: মির্জা ফখরুল Feb 04, 2026
img
আমরা বর্বর নই, পশু নই, আমরা আমেরিকান : গ্র্যামির মঞ্চে ব্যাড বানি Feb 04, 2026
img
সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট চালু রাখা প্রবাসীদের অরাজনৈতিক দাবি: হুমায়ুন কবির Feb 04, 2026
img
ইসলামী আন্দোলন বাংলাদেশের ‘জনপ্রত্যাশার ইশতেহার’ ঘোষণা Feb 04, 2026
img
ভারতের মুম্বাই বিমানবন্দরে ২ যাত্রীবাহী বিমানের সংঘর্ষ Feb 04, 2026
img
১২ ফেব্রুয়ারির আগে শেরপুর-৩ আসনে নতুন তফসিল নয় : ইসি Feb 04, 2026
img
নির্বাচনের আগে পে স্কেলের গেজেট দাবি নিয়ে কী জানালো অর্থ মন্ত্রণালয়? Feb 04, 2026
img
এবার ধুরন্ধরের সিক্যুয়েলে ইয়ামি গৌতম! Feb 04, 2026
img
দলীয় প্রার্থী নূরুজ্জামান বাদলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ জামায়াত আমিরের Feb 04, 2026
img
ধর্মের নামে দেশে আবার ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে : রিজভী Feb 04, 2026
img
ভুয়া ব্যালট ছাপানোর অপচেষ্টা চলছে: তারেক রহমান Feb 04, 2026
img
পোশাক নিয়ে কটাক্ষের শিকার হওয়ায় মুখ খুললেন সংগীতশিল্পী চ্যাপেল রোয়ান Feb 04, 2026
img
৯ ফেব্রুয়ারি রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির Feb 04, 2026
img
মার্কিন শুল্ক কমানোর খবরে ভারতের শেয়ারবাজারে বড় উত্থান Feb 04, 2026
img
জামায়াত প্রার্থী আব্দুল বাতেনের বিরুদ্ধে ভোটারদের টাকা দেয়ার অভিযোগ আমিনুল হকের Feb 04, 2026
img
জয়ার সঙ্গে প্রথম কাজ করার অনুভূতি প্রকাশ করল ‘ভুতু’ Feb 04, 2026
img
নির্বাচন উৎসবমুখর হবে, কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা Feb 04, 2026
img
ফের বাবা হলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত অভিনেতা পলাশ! Feb 04, 2026
img
নারী সমাজ নির্বাচনে জামায়াতকে প্রত্যাখ্যান করবে : দুলু Feb 04, 2026