© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল ২ জনের

শেয়ার করুন:
গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল ২ জনের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪৬ এএম | ২৬ জুন, ২০২৫

<div style="text-align: justify; ">যশোরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন...

যশোরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

বৃহস্পতিবার (২৬ জুন) ভোর ৪টার দিকে যশোর সদর উপজেলার নতুনহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- যশোর শহরের খড়কি স্টেডিয়াম পাড়া এলাকার আব্দুল হকের ছেলে মিলন (৪০) ও উপশহর সারথি মিল এলাকার লিটন হোসেনের স্ত্রী জুঁই (৩০)।

আহত দুইজন হলেন- বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালি বেতাগা গ্রামের ফরিদ হোসেনের ছেলে মামুন (৩২) ও যশোর সদর উপজেলার এড়েন্দা গ্রামের মৃত নুর ইসলামের ছেলে মাসুদ (৪৫)।

যশোর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত জানান, হতাহতরা একটি প্রাইভেটকারযোগে যশোর শহর থেকে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নতুনহাট এলাকায় পৌঁছালে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি রেন্ট্রি গাছের সঙ্গে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই জুঁই ও মিলন নামে দুই জন মারা যান জানিয়ে তিনি আরও বলেন, এছাড়া গুরুতর আহত হন মামুন ও মাসুদ নামে আরও দুইজন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

আরআর/এসএন

মন্তব্য করুন