© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ক্লাসে শিক্ষকদের ধর্ষণ প্রশিক্ষণ, ছাত্রী আহত

শেয়ার করুন:
ক্লাসে শিক্ষকদের ধর্ষণ প্রশিক্ষণ, ছাত্রী আহত
international-desk
০৯:২০ পিএম | ০৩ আগস্ট, ২০১৯

কীভাবে ধর্ষণ করা হয় ক্লাসরুমে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের সে কৌশল শেখাচ্ছিলেন ভারতের অন্ধপ্রদেশের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষক। আর এতে আহত হয় ওই ক্লাসের এক ছাত্রী। এই ঘটনা যখন ছড়িয়ে পড়ে তখন উত্তেজিত জনতা স্কুলে গিয়ে অভিযুক্ত শিক্ষকদের গণধোলাই দিয়ে থানায় সোপর্দ করে।

শুক্রবার অন্ধপ্রদেশের পশ্চিম গোদাভারি জেলার চিন্তালাপুদি মণ্ডল এলাকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

এ ঘটনায় ওই এলাকায় তীব্র উত্তেজনা তৈরি হওয়ায় জেলা শিক্ষা কর্মকর্তা সিভি রেনুকা তদন্ত কমিটি গঠন করেন।

তবে তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পাননি বলে জানিয়েছেন শিক্ষা কর্মকর্তা সিভি রেনুকা। তিনি বলেন, তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, স্কুলটির তৃতীয় শ্রেণির দুই ছাত্র ও এক ছাত্রীর ঝগড়া হয়েছিল। এতে ওই ছাত্রী আহত হয়। ধর্ষণের মহড়ার সময় ওই ছাত্রী আহত হয়েছে বলে যে অভিযোগ উঠেছে, সে ব্যাপারে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

 

টাইমস/এএইচ/এসআই

মন্তব্য করুন