সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশীর মৃত্যু
প্রতীকি ছবি
০২:০৩ পিএম | ০৪ আগস্ট, ২০১৯
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কামাল উদ্দিন (৪২) নামে এক বাংলাদেশী নিহত হয়েছেন।
শনিবার সন্ধ্যায় দেশটির ইয়াম্বু শহরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কামাল উদ্দিন সিলেটের কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের নারাইনপুর গ্রামের মৃত মুদচ্ছির আলীর ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, কামাল উদ্দিন দীর্ঘদিন থেকে সৌদি আরবে একটি কোম্পানিতে চাকরি করতেন। শনিবার কামাল উদ্দিন বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।
প্রায় চার বছর আগে তিনি দেশে এসেছিলেন। তার ৪ মেয়ে রয়েছে। বড় মেয়ের বিয়ে দেওয়ার জন্য ঈদের পর দেশে আসার কথা ছিলো।
টাইমস/এইচইউ