© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আবার যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলা, নিহত ১০

শেয়ার করুন:
আবার যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলা, নিহত ১০
international-desk
০৪:১৫ পিএম | ০৪ আগস্ট, ২০১৯

টেক্সাসে হামলার কয়েক ঘণ্টার ব্যবধানে যুক্তরাষ্ট্রের ওহিও অঙ্গরাজ্যর ডেটনে বন্দুকধারীদের গুলিতে অন্তত ৯ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ১৬ জন।

স্থানীয় সময় রোববার বেলা ১২ টার দিকে ডেটনের আর্টস এবং বিনোদন জেলা ওরিগনের ইস্ট ফিফথ স্ট্রিটের একটি বারে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে ডেইলি মিরর।

ডেটন পুলিশের সহকারী পুলিশ প্রধান ম্যাট কার্পার জানায়, গুলির ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। এক সন্দেহভাজন হামলাকারীকে হত্যা করা হয়েছে। এ ঘটনার পেছনে একাধিক বন্দুকধারী থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সংবাদমাধ্যমগুলো জানায় , ঘটনাস্থলটি পুরোপুরিভাবে ঘিরে রেখেছে পুলিশ। বাইরে অ্যাম্বুলেন্স ও চিকিৎসকেরা অবস্থান করছেন। ইতিমধ্যে আহতদের হাসপাতালে নেওয়ার কাজ শুরু হয়েছে। স্থানীয় হাসপাতালগুলোকে এ ব্যাপারে সতর্ক করা হয়েছে।

এর আগে স্থানীয় সময় শনিবার বেলা ১১টার দিকে যুক্তরাষ্ট্রের টেক্সাসের এল পাসো এলাকার সিয়েলো ভিস্তা শপিং মলে ওয়ালমার্টের একটি দোকানে এক বন্দুকধারীর হামলায় ২০ জন নিহত ও অন্তত ২৬ জন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে প্যাট্রিক ক্রুসিয়াস (২১) নামে এক শ্বেতাঙ্গ যুবককে আটক করা হয়েছে।

 

টাইমস/এএইচ/এসআই

মন্তব্য করুন