© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কাশ্মীর ইস্যুতে ট্রাম্পের মধ্যস্থতা করার এখনই সময়: ইমরান খান

শেয়ার করুন:
কাশ্মীর ইস্যুতে ট্রাম্পের মধ্যস্থতা করার এখনই সময়: ইমরান খান
international-desk
০৯:৫২ পিএম | ০৪ আগস্ট, ২০১৯

ভারতের কাশ্মীরের উত্তপ্ত অবস্থার অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতা করার এখনই উপযুক্ত সময় বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

রোববার এক টুইট বার্তায় ইমরান খান এ মন্তব্য করেন।

টুইটে ইমরান খান বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতা করতে চেয়েছিলেন। সেটা করার এটাই (উপযুক্ত) সময়। কারণ ভারতীয় সেনা ও নিরাপত্তা বাহিনীর কার্যকলাপে নিয়ন্ত্রণরেখায় পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। আঞ্চলিক সমস্যা এতে আরও বাড়বে।’

সম্প্রতি ইমরান খানের আমেরিকা সফরকালে ট্রাম্প দাবি করেছিলেন কাশ্মীর ইস্যুতে মোদী তাকে মধ্যস্থতা করার জন্য আহ্বান জানিয়েছিলেন।

তবে ট্রাম্পের এই দাবি নাকচ করে দেয় ভারত। তারা সাফ জানিয়ে দেয় কাশ্মীর সমস্যায় তৃতীয় পক্ষের হস্তক্ষেপ কখনও চায় না ভারত। বরং দ্বিপাক্ষিক সমস্যা হিসেবেই সমাধান করতে চায়।

ভারত আমেরিকার মধ্যস্থতা না চাইলেও পাকিস্তান চায় মার্কিন হস্তক্ষেপে মিটুক কাশ্মীর সমস্যা।

 

টাইমস/এএইচ/এসআই

মন্তব্য করুন