© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গণহত্যার আশঙ্কায় কাশ্মীরি মুসলিম নেতারা

শেয়ার করুন:
গণহত্যার আশঙ্কায় কাশ্মীরি মুসলিম নেতারা
international-desk
০৯:০৭ পিএম | ০৫ আগস্ট, ২০১৯

স্বায়ত্তশাসন কেড়ে নেওয়ার পর ভারত কাশ্মীরে গণহত্যা চালাতে পারে এমন আশঙ্কা প্রকাশ করছেন সেখানকার মুসলিম নেতারা।একইসঙ্গে এ অবস্থা থেকে উত্তোরণে সারাবিশ্বের মুসলমানদের সহায়তাও কামনা করেছেন তারা।

শনি ও রোববার পৃথক পৃথক টুইটবার্তায় সেখানকার অবরুদ্ধ নেতা কাশ্মীরের সর্বদলীয় হুররিয়াত কনফারেন্সের(এপিএইচসি) প্রধান সাইয়েদ আলী গিলানি ও সাবেক মূখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ এ আশঙ্কার কথা জানান।

সাইয়েদ আলী গিলানী তার টুইটে অভিযোগ করে বলেন, এই গ্রহে বসবাস করা সব মুসলমানের কাছে কাশ্মীরিদের রক্ষার বার্তা হিসেবে নিতে হবে এই টুইটকে।

তিনি বলেন, যদি সবাই আমরা হত্যাকাণ্ডের শিকার হই, আর আপনারা নীরব থাকেন, তাতে মহান আল্লাহর কাছে আপনাদের জবাব দিতে হবে। কাশ্মীরে মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ গণহত্যা ঘটাতে যাচ্ছে ভারত। আল্লাহ আমাদের সুরক্ষা করুক।

আর রবিবার সাবেক মূখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ তার টুইটে সরকারি বাহিনীর ইন্টারনেট সেবা বন্ধ এবং প্রথম সারির নেতাদের বন্দি করার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।

কাশ্মীরে অতিরিক্ত ভারতীয় সেনা মোতায়েনের পর সেখানের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বেড়েছে।রাজ্যটির লোকজন নিজেদের অনিরাপদ মনে করছেন।

 

টাইমস/এমএস

 

মন্তব্য করুন