© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রেমের গুঞ্জনের মধ্যেই নতুন সিনেমা ‘মাইসা’তে রাশ্মিকার সাহসী রূপ!

শেয়ার করুন:
প্রেমের গুঞ্জনের মধ্যেই নতুন সিনেমা ‘মাইসা’তে রাশ্মিকার সাহসী রূপ!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৫৫ পিএম | ৩০ জুন, ২০২৫
অন্ধ্র প্রদেশের জনপ্রিয় তারকা বিজয় দেবরাকোণ্ডা ও রাশ্মিকা মন্দানার সম্পর্ক নিয়ে গুঞ্জন আবারও জোরালো হয়েছে। এবার কোনো পাপারাজ্জি ছবি নয়, বরং ইনস্টাগ্রামে তাদের খোলামেলা কথোপকথনই ঘি ঢেলেছে আগুনে। বিজয় নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন রাশ্মিকার নতুন ছবি ‘মাইসা’-র ফার্স্ট লুক পোস্টার। সেখানে তিনি লিখেছেন, ‘‘এইটা দারুণ হতে চলেছে।’’ উত্তরে রাশ্মিকা লিখেছেন, ‘‘ভিজ্জু!!! আমি প্রতিশ্রুতি দিচ্ছি- তোমায় গর্বিত করব এই ছবিটা দিয়ে।’’

‘ভিজ্জু’ ডাকটিই যথেষ্ট ছিল ভক্তদের আলোচনায় মাতাতে। সামাজিক মাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়ে এই কথোপকথন। অনেকেই বলছেন, এতো ঘনিষ্ঠ সম্বোধন আর এমন প্রতিশ্রুতি যে তাদের সম্পর্কের গুঞ্জনকে আরও বিশ্বাসযোগ্য করে তোলে। যদিও তারা কখনো আনুষ্ঠানিকভাবে কিছু স্বীকার করেননি, তবুও এই প্রকাশ্য আলাপ তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কৌতূহলকে আরও বাড়িয়েছে।



এদিকে রাশ্মিকার নতুন ছবি ‘মাইসা’ নিয়েও দর্শকদের আগ্রহ তুঙ্গে। এটি একেবারেই মহিলা-কেন্দ্রিক থ্রিলার, যেখানে রাশ্মিকাকে দেখা যাবে এক নতুন এবং ভয়ঙ্কর রূপে। ছবির পরিচালনায় রয়েছেন রাবিন্দ্র পুল্লে এবং প্রযোজনায় অনিল ও অজয় সায়্যাপুরেড্ডি। প্রকাশিত ফার্স্ট লুক পোস্টার ইতিমধ্যেই ভক্তদের কাছে তুমুল সাড়া ফেলেছে। অনেকে বলছেন, এই ছবিই হতে পারে রাশ্মিকার কেরিয়ারের সবচেয়ে সাহসী কাজ।

ফলে, একদিকে ‘মাইসা’ নিয়ে রাশ্মিকার নতুন চ্যালেঞ্জ, অন্যদিকে বিজয়ের সঙ্গে তার সম্পর্ক নিয়ে অজস্র জল্পনা- দুটিই এখন দক্ষিণী বিনোদন দুনিয়ার আলোচনার কেন্দ্রে।

কেএন/টিকে/টিএ

মন্তব্য করুন