© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভারতের জন্য এবার আকাশপথও বন্ধ করল পাকিস্তান

শেয়ার করুন:
ভারতের জন্য এবার আকাশপথও বন্ধ করল পাকিস্তান
international-desk
১১:০৬ এএম | ০৮ আগস্ট, ২০১৯

জম্মু–কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার প্রতিবাদে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস ও সব ধরনের দ্বিপাক্ষিক বাণিজ্য বাতিল করেছে পাকিস্তান। একইসঙ্গে ভারতের জন্য নিজেদের আকাশপথও আংশিক বন্ধ করে দিয়েছে দেশটি।

আকাশপথে ভারত এবং পাকিস্তানের মধ্যকার ১১টি রুটের মধ্যে তিনটি রুট বন্ধ করে দিয়েছে ইসলামাবাদ। পাকিস্তান বলছে, ৫ সেপ্টেম্বর পর্যন্ত আকাশপথ আংশিক বন্ধ থাকবে।

এর আগে ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় ভারতীয় আধা-সামরিক বাহিনীর গাড়ি বহরে জঙ্গি হামলায় ৪০ জওয়ানের প্রাণহানির পর পাক-অধিকৃত কাশ্মীরে যুদ্ধবিমান থেকে অভিযান চালায় ভারতীয় বিমানবাহিনী। ওই অভিযানের একদিন পর দুই দেশের আকাশসীমায় পাল্টাপাল্টি অনুপ্রবেশের ঘটনা ঘটে।

পাকিস্তানের তরফ থেকে দাবি করা হয় যে, তারা ভারতীয় বিমানবাহিনীর দুটি বিমান ভূপাতিত এবং একজন পাইলটকে আটক করেছে। অপরদিকে ভারতের দাবি ছিল, তারাও পাকিস্তানের একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে।

সে সময় পুরোপুরিভাবেই বন্ধ করে দেয়া হয় আকাশপথ। কয়েকদিন পরে আকাশপথ খুললেও তা ছিল আংশিক। ১৫ জুলাই পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা তুলে দেয়া হয়েছিল।

কিন্তু সাম্প্রতিক সময়ে ভারতের সংবিধান থেকে ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর থেকে ভারত-পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে।

 

টাইমস/জিএস

মন্তব্য করুন