© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পাকিস্তানকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে ভারতের অনুরোধ

শেয়ার করুন:
পাকিস্তানকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে ভারতের অনুরোধ
international-desk
০৫:৩৫ পিএম | ০৮ আগস্ট, ২০১৯

কাশ্মীর ইস্যু নিয়ে ভারতের সঙ্গে পাকিস্তানের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে অনুরোধ করেছে নয়াদিল্লি।

বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে পাকিস্তানকে এই অনুরোধ জানানো হয় বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

বিবৃতিতে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর অভিযোগ করে বলেন, বিশ্বের কাছে (কাশ্মীরের) বিপজ্জনক ছবি তুলে ধরার জন্যই পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক ছিন্ন করছে। তবে প্রতিবেশী দেশের এই প্রচেষ্টা কখনওই সফল হবে না।

সম্প্রতি ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ রদ করে কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেওয়ার পর থেকেই এর বিরুদ্ধে সরব পাকিস্তান।

বুধবার ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের বৈঠকের পর ইসলামাবাদে ভারতীয় রাষ্ট্রদূতকে বহিস্কার করে ইমরানের সরকার। এ ছাড়া দ্বিপাক্ষিক বাণিজ্য বন্ধসহ বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়ে কার্যত ভারতের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কই ছিন্ন করে ইসলামবাদ।

 

টাইমস/এএইচ/এসআই

মন্তব্য করুন