© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৫ নেতাকে সংগঠন থেকে অব্যাহতি

শেয়ার করুন:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৫ নেতাকে সংগঠন থেকে অব্যাহতি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৫৪ পিএম | ০৪ জুলাই, ২০২৫

<div><div style="text-align: justify; ">জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের ১৫ নেতাকে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের ১৫ নেতাকে দায়িত্বে অবহেলার অভিযোগে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শুক্রবার (৪ জুলাই) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অব্যাহতিপ্রাপ্ত নেতাদের মধ্যে চার জন যুগ্ম আহ্বায়ক ও ১১ জন আহ্বায়ক কমিটির সদস্য। যুগ্ম আহ্বায়ক চারজন হলেন মো. হাসান, মাসুম রাহাত, রাজীব হাসান ও সাহানুর রহমান।

অব্যাহতিপ্রাপ্ত অন্যান্য নেতারা হলেন সদস্য নূর হোসেন, ইসমাইল হোসেন বাকি, ফিরোজ আহমেদ রানা, তানভীর হোসেন, রিহাব হোসেন, ইমরান হোসেন, আবির হাসান, আতিকুর রহমান আকাশ, খন্দকার সাকিব আনজুম শারফি, সুলতান আহমেদ ও নাসির উদ্দিন মিয়া।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক দায়িত্ব পালনে অবহেলার কারণে কেন্দ্রীয় ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী এই নেতাদের অব্যাহতি দেওয়া হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

প্রসঙ্গত, চলতি বছরের ৮ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নতুন কমিটি গঠিত হয়।

৩০ দিনের মধ্যে নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছিল। ১৭৭ সদস্যের নতুন কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে ৫৬ জন ও সদস্য হিসেবে ১১৯ জনের নাম উল্লেখ করা হয়েছিল।

কেএন/টিকে

মন্তব্য করুন