© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৩৬ জুলাইয়ে শহীদ হওয়ার খুব কাছাকাছি ছিলাম : আসিফ মাহমুদ

শেয়ার করুন:
৩৬ জুলাইয়ে শহীদ হওয়ার খুব কাছাকাছি ছিলাম : আসিফ মাহমুদ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৫৯ এএম | ০৫ জুলাই, ২০২৫

<div style="text-align: justify; ">যুব, ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ ম...

যুব, ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, ‘৩৬ জুলাইয়ে শহীদ হওয়ার খুব কাছাকাছি ছিলাম। জুলাইতে শহীদ হতে না পারাটা আমার জন্য আফসোসের।

শুক্রবার (৪ জুলাই) রাতে নিজের ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

আসিফ মাহমুদ লিখেছেন, ‘গতবছর জুলাইতেও আমাদের হত্যার সরাসরি নির্দেশ দিয়েছিল একজন।

এদেশের জনগণ তার কি পরিণতি করেছে তা সবারই জানা।’

জুলাইতে শহীদ হতে না পারা আমার জন্য আফসোসের উল্লেখ করে তিনি লিখেন, ‘৩৬ জুলাই শহীদ হওয়ার খুব কাছাকাছি ছিলাম। শাহাদাতের সুযোগ আসলে পিছপা হব না। জুলাই এদেশে লক্ষ-কোটি বিপ্লবীর জন্ম দিয়েছে।

তিনি আরো লিখেন, ‘আমি বা আমরা না থাকলেও ক্ষতি নেই, আমাদের ভিশন আমাদের ক্ষণস্থায়ী জীবনের মধ্যে সীমাবদ্ধ নয়। বাংলাদেশকে একটি সার্বভৌম, শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে এই বিপ্লবীদের অগ্রযাত্রা অব্যাহত থাকবে।’

‘একটারে মারি একটাই যায়, বাকিডি যায় না স্যার’। ভুলে গেছেন?’

এমআর 

মন্তব্য করুন