© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মিয়ানমারে ভূমিধসে নিহত ৫৯

শেয়ার করুন:
মিয়ানমারে ভূমিধসে নিহত ৫৯
international-desk
১০:৫৮ এএম | ১৪ আগস্ট, ২০১৯

কয়েক দিনের টানা বৃষ্টিপাতের পর মিয়ানমারের দক্ষিণপূর্বাঞ্চলে ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৫৯ জনে দাঁড়িয়েছে।

শুক্রবার মিয়ানমারের মোন রাজ্যে পবর্তের পাদদেশে অবস্থিত থায়ি পেয়ার কোনি গ্রামের ওপর ভয়াবহ পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে ওই গ্রামের ১৬টি বাড়ি ও এক মঠ মাটির নিচে চাপা পড়ে।। কিন্তু প্রবল বৃষ্টি ও কাদার কারণে উদ্ধারকাজ ব্যাহত হয়। ঘটনার পাঁচ দিন পরও উদ্ধারকাজ অব্যাহত আছে

মিয়ানমারের বিভিন্ন অংশে ব্যাপক বন্যা দেখা দিয়েছে। এতে ঘরবাড়ি ডুবে গেছে, বহু সেতু ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশজুড়ে দুর্গত ৮০ হাজার লোক ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

মিয়ানমারের অনেকগুলো রাজ্য বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ মোন রাজ্যেই সবচেয়ে বেশি।

 

টাইমস/এসআই

মন্তব্য করুন