© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজনৈতিক দলগুলোর কাছে আয়-ব্যয়ের হিসাব চাইল ইসি

শেয়ার করুন:
রাজনৈতিক দলগুলোর কাছে আয়-ব্যয়ের হিসাব চাইল ইসি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৩৮ পিএম | ০৭ জুলাই, ২০২৫

<div><p style="text-align: justify; ">রাজনৈতিক দলগুলোর কাছে আয়-ব্যয়ের হিসাব চেয়েছে নির্বাচন কমিশন ...

রাজনৈতিক দলগুলোর কাছে আয়-ব্যয়ের হিসাব চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)।


আজ সোমবার (০৭ জুলাই) ইসি সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি বলেন, নিবন্ধিত দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব চেয়ে চিঠি দেওয়া হয়েছে। তবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় দলটিকে চিঠি দেওয়া হয়নি। নিবন্ধিত দলগুলোকে গত বছরের (২০২৪ সাল) আয়-ব্যয়ের হিসাব দিতে বলা হয়েছে।

রাজনৈতিক দল নিবন্ধনের শর্ত অনুযায়ী, প্রতিবছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা দিতে হয়। কোনো দল পরপর তিন বছর হিসাব জমা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিলের বিধান রয়েছে।

বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত দল ৫১টি।


পিএ/এসএন

মন্তব্য করুন