© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

স্যান্ডউইচ দিতে দেরি করায় ওয়েটারের ঘাড়ে গুলি

শেয়ার করুন:
স্যান্ডউইচ দিতে দেরি করায় ওয়েটারের ঘাড়ে গুলি
international-desk
০৭:৩০ পিএম | ১৮ আগস্ট, ২০১৯

ফ্রান্সের রাজধানী প্যারিসের পূর্বাঞ্চলে এক রেস্তোঁরায় এসে স্যান্ডউইচ অর্ডার করেছিলেন এক গ্রাহক। কিন্তু ওয়েটার খাবার দিতে দেরি করায় রেগে গিয়ে ওয়েটারকে গুলি করেন ওই গ্রাহক।

২৮ বছর বয়সী ওয়েটারকে বাঁচানোর চেষ্টা করে ব্যর্থ হন অ্যাম্বুলেন্স কর্মীরা। ওয়েটারকে ঘাড়ে গুলি করা হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশের বরাত দিয়ে বিবিসির এক খবরে বলা হচ্ছে, প্যারিসের পূর্ব শহরতলিতে নইসি-লেঘ্রঁ এলাকায় শুক্রবার রাতে এই ঘটনা ঘটে। খুনের তদন্ত শুরু করেছে পুলিশ। সন্দেহভাজন ওই ব্যক্তি পালিয়ে গেছেন এবং এখনও পলাতক।

নিহত ওয়েটারের সহকর্মীরা পুলিশকে জানায়, রেস্তোঁরায় আসা ওই খদ্দের তার অর্ডার করা খাবার পরিবেশন করতে সময় লাগার কারণে ক্ষিপ্ত হয়ে ওঠেন।

এই হত্যার ঘটনায় স্থানীয় বাসিন্দা এবং এলাকার দোকানদাররা হতবাক।

ফরাসি সংবাদমাধ্যমে ২৯ বছর বয়সী এক তরুণী বলেন, ‘এটা খুবই দুঃখজনক। এই রেস্তোঁরার পরিবেশ খুবই শান্ত। এর আগে কখনও এখানে সমস্যা হয়নি। মাত্র কয়েক মাস আগে এই রেস্তোঁরাটি খুলেছে।’

সম্প্রতি এলাকার রাস্তায় মাতালদের সংখ্যা বেড়েছে, সেইসঙ্গে অবৈধ মাদকের কেনাবেচা বাড়ার কারণে এলাকায় অপরাধের ঘটনাও সম্প্রতি আগের চেয়ে অনেক বেড়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয় কয়েকজন বাসিন্দা।

 

টাইমস/এসআই

মন্তব্য করুন