© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভোটে ইভিএম ব্যবহার না করার পক্ষে মত দিয়েছে নির্বাচন কমিশন

শেয়ার করুন:
ভোটে ইভিএম ব্যবহার না করার পক্ষে মত দিয়েছে নির্বাচন কমিশন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:১৯ পিএম | ১০ জুলাই, ২০২৫
নির্বাচনকে স্বচ্ছ করার কথা বলে ইভিএম ব্যবহার হলেও, তাতে মেলেনি কাঙ্ক্ষিত ফল। এ অবস্থায় ইভিএম ব্যবহার না করার পক্ষে মত দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১০ জুলাই) নির্বাচন ভবনে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা জানান নিবাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি বলেন, শুধু জাতীয় নয়, স্থানীয় সরকারের ভোটেও আর ইভিএম ব্যবহার হবে না।

ইসি সানাউল্লাহ আরও বলেন, জুলাইয়ের শেষে আগস্টের শুরুতে প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। প্রবাসীদের ভোট দিতে রেজিস্ট্রেশন প্রক্রিয়ার জন্য আলাদা প্রকল্প হচ্ছে কমিশনে। পোস্টাল ব্যালটে খরচ ধরা হয়েছে ৪৮ কোটি টাকা।

আরআর/টিএ

মন্তব্য করুন