© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জুলাই মাসে ৩৩১ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি

শেয়ার করুন:
জুলাই মাসে ৩৩১ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি
own-reporter
০৭:১৪ পিএম | ২০ আগস্ট, ২০১৯

চলতি ২০১৯-২০ অর্থবছরের জুলাই মাসে ৩৩১ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৯ দশমিক ৭ শতাংশ বেশি। মঙ্গলবার রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) রপ্তানি আয়ের হালনাগাদ এ তথ্য দিয়েছে। এছাড়া পোশাক রপ্তানির আয় ও পণ্য রপ্তানি আয় মিলিয়ে চলতি অর্থবছরের প্রথম মাসে রপ্তানি হয়েছে ৩৮৮ কোটি ৭৮ লাখ ডলারের পণ্য।

চলতি ২০১৯-২০ অর্থবছরের জুলাই মাসে ৩৩১ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৯ দশমিক ৭ শতাংশ বেশি।

মঙ্গলবার রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) রপ্তানি আয়ের হালনাগাদ এ তথ্য দিয়েছে। এছাড়া পোশাক রপ্তানির আয় ও পণ্য রপ্তানি আয় মিলিয়ে চলতি অর্থবছরের প্রথম মাসে রপ্তানি হয়েছে ৩৮৮ কোটি ৭৮ লাখ ডলারের পণ্য।

বিদায়ী অর্থবছরে ৪ হাজার ৫৩ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৫৫০ কোটি ডলার। সেই হিসাবে অর্থবছরের প্রথম মাসে লক্ষ্যমাত্রা ছিল ৩৮২ কোটি ডলার। তার বিপরীতে অর্জিত হয়েছে ৩৮৮ কোটি ডলার।

ইপিবি সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের প্রথম মাসে ১০ কোটি ডলারের চামড়া ও চামড়া পণ্য রপ্তানি হয়েছে। তার মধ্যে ৯০ লাখ ডলারের চামড়া, ২ কোটি ৪০ লাখ ডলারের চামড়াপণ্য ও ৭ কোটি ২৩ লাখ ডলারের চামড়ার জুতা রপ্তানি হয়েছে। সব মিলিয়ে চামড়া ও চামড়াপণ্য রপ্তানি বেড়েছে ১৬ দশমিক ৩৯ শতাংশ। তবে চামড়ার রপ্তানি কমেছে ৩ দশমিক ৩৭ শতাংশ।

এছাড়াও চলতি অর্থবছরের প্রথম মাসে পাট ও পাটপণ্য রপ্তানি হয়েছে ৭ কোটি ৪৮ লাখ ডলার। তার মধ্যে ৬৫ লাখ ডলারের কাঁচা পাট, ৫ কোটি ডলারের পাটের সুতা ও ৮৩ লাখ ডলারের পাটের বস্তা রপ্তানি হয়েছে। সব মিলিয়ে পাট ও পাটপণ্যের রপ্তানি বেড়েছে দশমিক ৮৩ শতাংশ।

 

টাইমস/এএইচ/এসআই

মন্তব্য করুন