© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গাজীপুরে অপহরণ ও ধর্ষণ মামলায় বিএনপি নেতা কারাগারে

শেয়ার করুন:
গাজীপুরে অপহরণ ও ধর্ষণ মামলায় বিএনপি নেতা কারাগারে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:১১ এএম | ১৪ জুলাই, ২০২৫

<div style="text-align: justify; ">গাজীপুর মহানগরে দশম শ্রেণীর এক শিক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণের ম...

গাজীপুর মহানগরে দশম শ্রেণীর এক শিক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণের মামলায় কাশিমপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তাহাজ উদ্দিন মোল্লাকে (৪৫) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (১৩ জুলাই) দুপুরে জেলা নারী ও শিশু আদালতের বিচারক এই রায় দেন।

তাহাজ উদ্দিন মোল্লা গাজীপুর মহানগরীর বারেন্ডা এলাকার কফিল উদ্দিন মোল্লার ছেলে। আদালত সূত্রে জানা গেছে, গত ৪ এপ্রিল কাশিমপুর এলাকায় দশম শ্রেণীর এক শিক্ষার্থীকে বাড়ির পাশ থেকে অপহরণ করে ধর্ষণ করেন তাহাজ উদ্দিন।

ওই ঘটনায় শিক্ষার্থীর মা বাদি হয়ে কাশিমপুর থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আদালতে আসামি তাহাজ উদ্দিন মোল্লাকে অভিযুক্ত করে জবানবন্দি দেন শিক্ষার্থী।

রোববার দুপুরে গাজীপুর নারী ও শিশু নির্যতন দমন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন তাহাজ উদ্দিন। তবে বিচারক তার জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনিরুজ্জামন বলেন, ধর্ষণ ও অপহরণ মামলার আসামি তাহাজ উদ্দিন আদালতে জামিন চাইলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। মামলার অন্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলমান আছে।

আরআর

মন্তব্য করুন