© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সোনালী ব্যাংকের নতুন চেয়ারম্যান জিয়াউল সিদ্দিকী

শেয়ার করুন:
সোনালী ব্যাংকের নতুন চেয়ারম্যান জিয়াউল সিদ্দিকী

জিয়াউল হাসান সিদ্দিকী

own-reporter
০৮:৪৭ পিএম | ২১ আগস্ট, ২০১৯

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর জিয়াউল হাসান সিদ্দিকী রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সহকারী সচিব শেখ সিদ্দিকুর রহমানের সই করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর জিয়াউল হাসান সিদ্দিকী রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সহকারী সচিব শেখ সিদ্দিকুর রহমানের সই করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।

জিয়াউল হাসান সিদ্দিকী তার যোগদানের তারিখ থেকে তিন বছর সোনালী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

মো. আশরাফুল মকবুল ব্যাংকটির সর্বশেষ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ৩০ জুলাই তার মেয়াদ শেষ হয়।

 

টাইমস/টিএইচ

মন্তব্য করুন