© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

টোলপ্লাজায় ৬ জনের প্রাণহানিতে দেড় কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল জারি

শেয়ার করুন:
টোলপ্লাজায় ৬ জনের প্রাণহানিতে দেড় কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল জারি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:২৫ পিএম | ১৪ জুলাই, ২০২৫
টোলপ্লাজায় বাসচাপায় ৬ জনের প্রাণহানির ঘটনায় প্রত্যেকের পরিবারকে দেড় কোটি টাকা করে ক্ষতিপূরণ দেয়ার রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার (১৪ জুলাই) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।


আদালতে রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট ফজলুর রহমান, অ্যাডভোকেট শামসুর রহমান বাদল, অ্যাডভেকেট রিপন চৌধুরী, অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক।

২০২৪ সালের ২৭ ডিসেম্বর ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় টোল দেয়ার জন্য দাঁড়ানো প্রাইভেটকার, মোটরসাইকেল ও মাইক্রোবাসকে পেছন থেকে চাপা দেয় ব্যাপারী পরিবহনের বেপরোয়া যাত্রীবাহী একটি বাস।

এতে ঘটনাস্থলেই বাইকে থাকা এক শিশু নিহত এবং আহত ৮ জনকে ঢাকার হাসপাতালে নেয়ার পথে আরও ৪ জন মারা যান। পরে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়। এ ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে রিট করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।


ইউটি/টিএ

মন্তব্য করুন