© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দুই স্ত্রীসহ সাবেক মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাসের উপর দেশত্যাগে নিষেধাজ্ঞা

শেয়ার করুন:
দুই স্ত্রীসহ সাবেক মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাসের উপর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩৭ পিএম | ১৪ জুলাই, ২০২৫

<div><div style="text-align: justify; "><span>সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস, তার ...

সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস, তার প্রথম স্ত্রী মোছা. মমতাজ বিশ্বাস ও দ্বিতীয় স্ত্রী বেগম আশানুর বিশ্বাসের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। 

সোমবার (১৪ জুলাই) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। 

দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. তানজির আহমেদ এ তথ্য জানান।

এদিন দুদকের উপপরিচালক মো. সাইদুজ্জামান এ আবেদন করেন। ওই আবেদনে বলা হয়েছে, আবদুল লতিফ বিশ্বাসের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধানটি চলমান রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট আবদুল লতিফ বিশ্বাস ও তার পরিবারের সদস্যদের নামে দেশের বিভিন্ন স্থানে এবং দেশের বাইরে দুর্নীতি ও অবৈধভাবে অর্জিত স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে।

গোপন ও বিশ্বস্ত সূত্রে জানা যায়, অভিযোগসংশ্লিষ্টরা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন। এ ছাড়া তাদের স্থাবর ও অস্থাবর সম্পদ হস্তান্তর করার চেষ্টা করছেন।

তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধানকার্য ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ জন্য অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন।


ইউটি/টিএ

মন্তব্য করুন