© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নিঃসন্তান থাকার কারণ জানালেন রেখা

শেয়ার করুন:
নিঃসন্তান থাকার কারণ জানালেন রেখা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫৫ পিএম | ১৫ জুলাই, ২০২৫
বলিউডের অন্যতম রহস্যময়ী এক অভিনেত্রী রেখা, যার জীবনের পরতে-পরতে জড়িয়ে রয়েছে নানা রহস্য, নানা কাহিনি। বিটাউনে প্রতিটা মুহূর্তেই চর্চা থাকে তুঙ্গে ৭০ বছর বয়সী এ অভিনেত্রীকে নিয়ে। আজও ভক্তদের মনে তিনি রহস্যময়ী। আজও তার ভক্তরা জানতে চায়, তার মনের মানুষ কে! যদিও সে প্রশ্নের উত্তর একাধিকবার তিনি নিজেই দিয়েছিলেন।

তবে একটা সময় ছিল যখন মুকেশ আগারওয়ালের মধ্যে প্রেম খুঁজে পেয়েছিলেন রেখা। এরপর তারা বিয়ের পিঁড়িতেও বসেছিলেন ১৯৯০ সালে। যদিও বিয়ের সাত মাসের মধ্যেই তার স্বামী প্রয়াত হন। আত্মহত্যা করেন।

সেই শোক ভুলে আবারও মনের মানুষের খোঁজে ছিলেন রেখা। জানিয়েছিলেন মনের মানুষের খোঁজ করছেন। আবারও প্রেমে পড়তে রাজি।



এক সাক্ষাৎকারে রেখা বলেছিলেন, আমি অস্বীকার করব না যে আমি যদি কাউকে পাই যে আমাকে আমায় অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিতে পারবেন, আমি হয়তো ভেবে দেখব।

যদি আমার জীবনে কেউ আসেন, আমি আমার সম্পূর্ণ মনঃসংযোগটা তাকেই দেব। আমি তার পোশাক বদলাতে সাহায্য করব, তার ডায়েটে নজর রাখব। তার জন্য লাঞ্চ বানাব, নিজে পৌঁছে দেব।

এরপর সন্তান প্রসঙ্গে জানিয়েছিলেন, তিনি সন্তান পছন্দ করেন না। কারণ তার মনে হয়, যদি সন্তান থাকে, তবে তিনি অন্য কিছুতে আর নজর দিতে পারবেন না।

বললেন, আমি চাই সম্পূর্ণ ফোকাসটাই সেই মানুষটাকে দিতে। কারণ যদি সন্তান থাকে, তবে সেই আমার সব থেকে বেশি কাছের হবে। সেক্ষেত্রের অন্যের সঙ্গে তা অন্যায় হবে।

কেএন/এসএন

মন্তব্য করুন