© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ওয়ালটনের পণ্য বিক্রি করবে অ্যামাজন

শেয়ার করুন:
ওয়ালটনের পণ্য বিক্রি করবে অ্যামাজন
own-reporter
০৯:১৭ পিএম | ২৩ আগস্ট, ২০১৯

বাংলাদেশি প্রতিষ্ঠান ওয়ালটনের বিভিন্ন পণ্য বিক্রয় করবে আমেরিকার বিশ্বখ্যাত ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন। বৃহস্পতিবার রাজধানীতে ওয়ালটনের করপোরেট অফিসে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। অ্যামাজন বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার শশাংক পান্ডে এবং ওয়ালটনের নির্বাহী পরিচালক ও কম্পিউটার পণ্য বিভাগের প্রধান নির্বাহী লিয়াকত আলী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে সই করেন।

বাংলাদেশি প্রতিষ্ঠান ওয়ালটনের বিভিন্ন পণ্য বিক্রয় করবে আমেরিকার বিশ্বখ্যাত ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন। বৃহস্পতিবার রাজধানীতে ওয়ালটনের করপোরেট অফিসে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

অ্যামাজন বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার শশাংক পান্ডে এবং ওয়ালটনের নির্বাহী পরিচালক ও কম্পিউটার পণ্য বিভাগের প্রধান নির্বাহী লিয়াকত আলী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে সই করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তিনি বলেন, ওয়ালটন নিঃসন্দেহে বিশ্বমানের পণ্য তৈরি করছে। ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে তাদের পণ্য রপ্তানি হচ্ছে। আজকের এই চুক্তির মাধ্যমে ওয়ালটন ব্র্যান্ডের বিভিন্ন পণ্য অ্যামাজনের প্ল্যাটফর্ম ব্যবহার করে বিশ্বব্যাপী বিক্রয় করা হবে।

পলক বলেন, এটি বাংলাদেশের ইলেকট্রনিক্স খাতের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে। সরকার ওয়ালটনের এ অগ্রযাত্রায় সব ধরনের সহায়তা করবে ।

অনুষ্ঠানে বাংলাদেশে তৈরি ট্যামারিন্ড মডেলের নতুন একটি ওয়ালটন ল্যাপটপের মোড়ক উন্মোচন করা হয়।

এই চুক্তির মাধ্যমে ওয়ালটন ব্র্যান্ডের বিভিন্ন পণ্য অ্যামাজনের প্ল্যাটর্ফম ব্যবহার করে বিশ্বব্যাপী বিক্রয় করা হবে। সব ধরনের ওয়ালটন পণ্য নিতে পারবে অ্যামাজন। তবে প্রাথমিকভাবে আমেরিকার বাজারে ওয়ালটনের ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল ফোন এবং হোম অ্যাপ্লায়েন্স বিক্রি হবে।

এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এসএম আশরাফুল আলম, ওয়ালটন ডিজি টেক এর চেয়ারম্যান এসএম রেজাউল আলম, উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

 

টাইমস/এসআই

মন্তব্য করুন