© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শয্যাদৃশ্যের শুটিংয়ে পরিচালকের অশালীন নির্দেশ, সিনেমা ছাড়েন প্রিয়াঙ্কা

শেয়ার করুন:
শয্যাদৃশ্যের শুটিংয়ে পরিচালকের অশালীন নির্দেশ, সিনেমা ছাড়েন  প্রিয়াঙ্কা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৫৯ পিএম | ১৬ জুলাই, ২০২৫
বহু আগেই বলিউড ছেড়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। স্বামী নিক জোনাস আর হলিউড ছবিই তার ধ্যান-জ্ঞান-লক্ষ্য। তবে শোনা যাচ্ছে, খুব দ্রুতই নাকি তাকে ফের দেখা যাবে ভারতীয় ছবির পর্দায়। তবে বলিউডে নয়।

খবর রয়েছে, দক্ষিণী পরিচালক এস এস রাজা মৌলির নতুন ছবিতেই নাকি দেখা যাবে তাকে।

ক্যারিয়ারের শুরুর দিকটা খুব একটা সহজ ছিল না প্রিয়াঙ্কা চোপড়ার। যতই তিনি মিস ওয়ার্ল্ড হোন না কেন, বলিউডে পা দিয়ে নানা কটু কথা শুনতে হয়েছিল তাকে। এমনকি, হিন্দি ছবির পরিচালকদের কাছ থেকেও জুটেছিল নানা কুপ্রস্তাব।

তবে দমে যাননি প্রিয়াঙ্কা বরং লড়েছেন নিজের মতো করে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পুরনো এক ঘটনার কথা বললেন প্রিয়াঙ্কা। অভিনেত্রীর বয়স তখন ১৯। বলিউডে একেবারেই নতুন তিনি।

প্রিয়াঙ্কা জানান, একটা শয্যাদৃশ্যের শুটিং চলছিল। অন্তর্বাস পরে চাদরের তলায় ছিলাম। সঙ্গে সহ-অভিনেতা। যতটা পারছিলাম, নিজেকে আড়াল করছিলাম। তবে হঠাৎ করে পরিচালক রীতিমতো চিৎকার করে বলে উঠলেন, ক্যামেরায় তোমার অন্তর্বাস দেখাও, না হলে তোমার সিনেমা দেখতে কেউ আসবে না।

প্রিয়াঙ্কা বলেন, ‘পরিচালকের মুখে এমন কথা শুনে সত্যিই খুব খারাপ লেগেছিল। ভাবতেও পারিনি এ রকম কেউ বলতে পারেন। আমি সঙ্গে সঙ্গেই সেই ছবি ছেড়ে বেরিয়ে আসি। তবে এত দিন হয়ে গেলেও সেই স্মৃতি একেবারে তাজা।’

শোনা গিয়েছিল, ফারহান আখতারের জি লে যারা ছবি দিয়েই নাকি বলিউডে ফিরবেন প্রিয়াঙ্কা। যে ছবিতে থাকার কথা ছিল ক্যাটরিনা, আলিয়ারও। তবে আপাতত সেই ছবির কাজ বন্ধ হয়েছে। ঠিক তখনই শোনা গেল, ফারহান আখতার নয়, বরং রাজামৌলির ছবি দিয়েই ভারতে ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া।

এফপি/টিএ

মন্তব্য করুন