© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এসইএসআরআইসি’র বাংলাদেশের চাঁদা ৩০ লাখ ৮১ হাজার টাকা

শেয়ার করুন:
এসইএসআরআইসি’র বাংলাদেশের চাঁদা ৩০ লাখ ৮১ হাজার টাকা
own-reporter
০৭:৫৩ পিএম | ২৪ আগস্ট, ২০১৯

আন্তর্জাতিক সংস্থা স্ট্যাটিসটিক্যাল, ইকোনোমিক অ্যান্ড সোশ্যাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার ফর ইসলামিক কান্ট্রিজ (এসইএসআরআইসি) এর সদস্য দেশ হিসেবে বাংলাদেশকে ৩০ লাখ ৮১ হাজার ৪৬১ টাকা চাঁদা পরিশোধ করতে হচ্ছে। ২০১৯ সালের জন্য এই চাদা দেব বাংলাদেশ।

জানা গেছে, এসইএসআরআইসি সদস্য দেশগুলোতে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা ফ্রেমওয়ার্কের জন্য দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে থাকে।

সম্প্রতি পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থা বিভাগ থেকে এসইএসআরআইসি’র ২০১৯ সালের আন্তর্জাতিক চাঁদা বাবদ ৩৬ হাজার ৪৬৭ মার্কিন ডলার পরিশোধের জন্য এর সমপরিমাণ স্থানীয় মুদ্রায় ৩০ লাখ ৮১ হাজার ৪৬১ টাকা ব্যয়ের মঞ্জুরি জ্ঞাপন করার জন্য অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ সরকারের পক্ষে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের আন্তর্জাতিক প্রতিষ্ঠানের চাঁদা বাবদ ২০১৯-২০ অর্থবছরের বাজেটে বরাদ্দকৃত অর্থ থেকে সংকুলান হবে।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন