© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তদবির নয়, এবার বিচারপতি নিয়োগে কাঠামোগত পরিবর্তন

শেয়ার করুন:
তদবির নয়, এবার বিচারপতি নিয়োগে কাঠামোগত পরিবর্তন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৪৭ এএম | ১৯ জুলাই, ২০২৫

<div style="text-align: justify; ">ইতিহাসে প্রথমবারের মতো হাইকোর্ট বিভাগের বিচারপতি নিয়োগে মনো

ইতিহাসে প্রথমবারের মতো হাইকোর্ট বিভাগের বিচারপতি নিয়োগে মনোনীত আইনজীবীদের ভাইভা নেয়া হয়েছে। সেইসঙ্গে দীর্ঘদিনের বিতর্কিত তদবিরনির্ভর পদ্ধতির পরিবর্তে এবার নিয়োগ প্রক্রিয়ায় এলো কাঙ্ক্ষিত স্বচ্ছতা ও কাঠামোগত পরিবর্তন।

শুক্রবার (১৮ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এ ভাইভায় অংশ নেন চূড়ান্তভাবে নির্বাচিত ৫৩ জন আইনজীবী। ভাইভা নেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল।

জানা যায়, আগে বিচারপতি নিয়োগ ছিল রাজনৈতিক প্রভাব ও সুপারিশনির্ভর। কিন্তু এবারই প্রথম গণবিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন আহ্বান করে সুপ্রিম কোর্ট প্রশাসন। গত ২৮ মে প্রকাশিত বিজ্ঞপ্তির পর ৩০০টির বেশি আবেদন জমা পড়ে। সেখান থেকে যাচাই-বাছাই করে ৫৩ জনকে চূড়ান্ত করে কাউন্সিল।

এই নিয়োগ হচ্ছে ‘সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ- ২০২৫’ অনুযায়ী গঠিত সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের মাধ্যমে। ২১ জানুয়ারি গঠিত এ কাউন্সিলই এবার প্রথমবারের মতো ভাইভা নেয়া হলো বিচারপতি পদের জন্য।

এফপি/টিএ

মন্তব্য করুন