© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গোপালগঞ্জে নির্বিচারে গণগ্রেফতার চলছে : রাশেদ খাঁন

শেয়ার করুন:
গোপালগঞ্জে নির্বিচারে গণগ্রেফতার চলছে : রাশেদ খাঁন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৫৩ পিএম | ২০ জুলাই, ২০২৫
গোপালগঞ্জে নির্বিচারে গণগ্রেফতার চলছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। যাদের গ্রেফতার করা হচ্চে তারা অধিকাংশই সাধারণ মানুষ বলে দাবি তার।

আজ রবিবার (২০ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ দাবি করেন রাশেদ খাঁন।

গোপালগঞ্জে গণ অধিকার পরিষদের কয়েকজন নেতার আত্মীয়দের গ্রেফতার করা হয়েছে জানিয়ে রাশেদ খাঁন বলেন, গোপালগঞ্জে নির্বিচারে গণগ্রেফতার চলছে।

যাদের গ্রেফতার করছে অধিকাংশই সাধারণ মানুষ। আমাদের দলের একজন সদস্যদের বোন জামাইকে গ্রেফতার করেছে, পেশায় সে একজন ভ্যানচালক। আমাদের এক ছাত্র নেতার ছোট ভাইকে গ্রেফতার করেছে। প্রতিটি হাটবাজার ও বাড়ি বাড়ি গিয়ে গ্রেফতা চালাচ্ছে।

গোপালগঞ্জ থেকে আমাদের দলের নেতারা এই তথ্য দিয়েছে।

স্থানীয় নেতাকর্মীদের কাছ থেকে পাওয়া তথ্য তুলে ধরে তিনি বলেন, আওয়ামী লীগের নেতারা সব পলাতক। যাদেরকে ধরা হয়েছে এদের অধিকাংশ নিরীহ মানুষ। চিহ্নিত আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার না করে কাদেরকে সন্তুষ্টি করতে এই গণগ্রেফতার?

রাশেদ খাঁন বলেন, গোপালগঞ্জ এই দেশেরই অংশ।

গোপালগঞ্জকে স্বাভাবিক করা আমাদের দায়িত্ব। কিন্তু গণহারে নিপীড়নের শিকার হলে সেটা গোপালগঞ্জের মানুষের মধ্যে ক্ষোভের জন্ম দিবে। এই ক্ষোভ থেকে তারা বাঁচার জন্য সশস্ত্র হয়ে উঠতে পারে। সেটা কিন্তু দেশের জন্য ভাল নয়। আমি পুলিশকে বলব- হাসিনার আমলের মত হয়েন না।

বেশি বেশি গ্রেফতার দেখিয়ে সরকার বা কোন দলের নেতাদের খুশি করার চরিত্র থেকে বের হয়ে আসুন। নতুবা ক্ষতির শিকার আপনারাও হবেন।

কালের
 পিএ/টিকে 

মন্তব্য করুন