দুর্নীতিমুক্ত নেতৃত্ব বেছে নেওয়ার সময় এসেছে : এম এ আজিজ
ছবি: সংগৃহীত
০২:১১ পিএম | ২০ জুলাই, ২০২৫
পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, দেশবরেণ্য সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা এম এ আজিজ বলেছেন, মানবিক বাংলাদেশ গড়তে হলে সবার নিরাপত্তা ও সমঅধিকার নিশ্চিত করতে হবে। উন্নত সমাজব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সময় এসেছে দুর্নীতিমুক্ত নেতৃত্ব বেছে নেওয়ার।
গতকাল শনিবার (১৯ জুলাই) তিনি এসব কথা বলেন। এ সময় তিনি সময়োপযোগী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে, স্বজনপ্রীতি, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত একটি সমাজ গঠনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সম্প্রতি তিনি তার নির্বাচনী এলাকা পাবনা-১ আসনের মাধপুর বাজার, বোয়াইলমারী বাজার, সাঁথিয়া বাজারসহ একাধিক স্থানে শত শত সমর্থক ও স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জনসংযোগ করেন।
গণসংযোগকালে তিনি জনগণের হাতে লিফলেট বিতরণ করেন এবং তাদের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে তিনি সবাইকে একত্রিত হয়ে একটি নিরাপদ, শিক্ষিত ও মানবিক বাংলাদেশ গড়ার আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানান।
পিএ/টিকে