© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মিটফোর্ড ঘটনায় মূলহোতা মহিনের দায় স্বীকার

শেয়ার করুন:
মিটফোর্ড ঘটনায় মূলহোতা মহিনের দায় স্বীকার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৩০ পিএম | ২০ জুলাই, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">রাজধানীর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপ...

রাজধানীর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল হাসান মহিন আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

রোববার (২১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমানের আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। এদিন রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এসময় আসামি মহিন স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন। পরে মামলার তদন্ত কর্মকর্তা ও কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তার জবানবন্দি রেকর্ড করতে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত ১০ জুলাই প্রথম দফায় পাঁচদিন ও ১৫ জুলাই দ্বিতীয় দফায় মহিনের আরও পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ৯ জুলাই স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের গেটের কাছে ৩৯ বছর বয়সী ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে কুপিয়ে, পিটিয়ে ও পাথর দিয়ে থেতলে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় তার বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এছাড়া পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করে।

এসএন 

মন্তব্য করুন