© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আহতদের চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ নিচ্ছেন প্রধান উপদেষ্টা

শেয়ার করুন:
আহতদের চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ নিচ্ছেন প্রধান উপদেষ্টা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৪৪ পিএম | ২১ জুলাই, ২০২৫
রাজধানীর দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আহতদের চিকিৎসার বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।

সোমবার বিকেলে প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, রাজধানীর দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় নিহতদের মধ্যে যাদের পরিচয় শনাক্ত করা যাবে তাদের মৃতদেহ অতিসত্বর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। যাদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যাবে না তাদের মৃতদেহ ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করে পরবর্তীতে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এতে আরো বলা হয়, আহতদের চিকিৎসার বিষয়ে প্রধান উপদেষ্টা সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। চিকিৎসাকাজ নির্বিঘ্নে করার স্বার্থে হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার জন্য সর্বসাধারণকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

এসএন 

মন্তব্য করুন