© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তাকাতে পারছি না, এমন বিদায় কিভাবে মেনে নেওয়া যায় মন্তব্যে জয়া

শেয়ার করুন:
তাকাতে পারছি না, এমন বিদায় কিভাবে মেনে নেওয়া যায় মন্তব্যে জয়া

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২৬ পিএম | ২১ জুলাই, ২০২৫
এতগুলো কচি কচি বাচ্চার এমন দুর্ভাগ্যজনক বিদায়, কিভাবে মেনে নেওয়া যায়-রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় স্কুল শিক্ষার্থীদের মর্মান্তিক মৃত্যুতে এমন মন্তব্য করেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

এ ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর মিলেছে, আহত হয়েছে ১৬০ জনেরও বেশি। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে মাতম। সাধারণ মানুষের পাশাপাশি তাদের পাশে দাঁড়াতে আহ্বান জানাচ্ছেন তারকারাও।

জয়া আহসান লিখেছেন, ‘আমি টেলিভিশনের দিকে তাকাতে পারছি না। এতগুলো কচি কচি বাচ্চার এমন দুর্ভাগ্যজনক বিদায়, কিভাবে মেনে নেওয়া যায়! আহারে, এই বাচ্চাদের মা-বাবারা তাদের শূন্যতার ভার কিভাবে বইবেন। তাদের মনে শক্তির সঞ্চার ঘটুক। যে বাচ্চারা আহত হলো, তারা যেন সুস্থ-স্বাভাবিক জীবনে ফিরে আসে, সেই প্রার্থনা রইল।



এর আগে ডা. তানজিনা হোসাইন তন্মীর একটি পোস্ট নিজের ফেসবুকে শেয়ার করে জয়া লেখেন, ‘যারা উদ্ধারকাজে অংশ নিচ্ছেন, আহতদের হাসপাতালে নিচ্ছেন, প্লিজ ড্যামেজ কমাতে প্রাথমিক চিকিৎসা দিন।

১. পোড়া ত্বকে ক্রমাগত পানি ঢালুন। ট্যাপের পানি বা বোতলের পানি যাই হোক। পারলে ৩০-৪৫ মিনিট পানি ঢালতে থাকুন।

২. একটা পরিস্কার সূতি কাপড় দিয়ে ঢেকে দ্রুত হাসপাতালে নিন। ইনফেকশন প্রিভেনশনের জন্য যত কম ভিড় হয়, যত কম স্পর্শ করা যায় তত ভালো। ৩. পোড়া ত্বক প্রচুর পানি হারাতে থাকে তাই বারবার মুখে পানি ও স্যালাইন খেতে দিন। শেষে নেতা ও ভিউ ব্যবসায়ীরা ভিড় জমাবেন না!

এমকে/এসএন

মন্তব্য করুন