উজ্জ্বল নিকমের বাস্তব জীবন এবার পর্দায়
ছবি: সংগৃহীত
০৬:০৫ পিএম | ২৪ জুলাই, ২০২৫
রাজকুমার রাওকে নিয়ে বহুল প্রতীক্ষিত একটি কোর্টরুম ড্রামার শুটিং শুরু হতে চলেছে ২০২৫ সালের অক্টোবর থেকে। পরিচালনায় আছেন অবিনাশ অরুণ, আর প্রযোজনায় দিনেশ বিজানের ম্যাডক ফিল্মস। শুটিং শেষ হবে ২০২৬ সালের মার্চে, আর মুক্তি নির্ধারিত রয়েছে সেই বছরের দ্বিতীয়ার্ধে।

ছবির কাহিনির কেন্দ্রে রয়েছে ভারতের দুটি বহুল আলোচিত সন্ত্রাসবাদী হামলা-১৯৯৩ সালের মুম্বাই বিস্ফোরণ এবং ২০০৮ সালের মুম্বাই ট্রেন হামলা। এই মামলাগুলোর বিচারপ্রক্রিয়ায় মুখ্য ভূমিকা পালনকারী বিশিষ্ট সরকারি কৌঁসুলি উজ্জ্বল নিকম-এর চরিত্রে অভিনয় করছেন রাজকুমার রাও।
ছবিতে উঠে আসবে ভারতীয় ফৌজদারি বিচারব্যবস্থার জটিলতা, জনমানসের প্রতিক্রিয়া এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ন্যায়বিচার প্রতিষ্ঠার লড়াইয়ের নানা দিক।
এমকে/টিকে