© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

'বালিকা বধূ' অভিনেত্রীর মৃত্যু মামলায় প্রেমিক রাহুলের জামিন নামঞ্জুর!

শেয়ার করুন:
'বালিকা বধূ' অভিনেত্রীর মৃত্যু মামলায় প্রেমিক রাহুলের জামিন নামঞ্জুর!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৩৩ পিএম | ২৫ জুলাই, ২০২৫
ভারতের হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ, বাঙালি অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যুতে নড়ে বসেছিল গোটা দেশ। ২০১৬ সালে মাত্র ২৪ বছর বয়সে আত্মহত্যা করেন ‘বালিকা বধূ’ ধারাবাহিক-খ্যাত এই অভিনেত্রী। মৃত্যুর পর তার প্রেমিক রাহুল সিংহের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ ওঠে।

বহুদিন ধরে চলতে থাকা মামলায় সম্প্রতি আদালতে জামিন আবেদন করেন রাহুল। তবে আদালত তার আবেদন খারিজ করে দেয়। অভিযোগে বলা হয়, রাহুল শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন প্রত্যুষাকে। এমনকি মৃত্যুর আগেও শেষ ফোন করেছিলেন তাকেই।

এ ঘটনায় প্রত্যুষার মা ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা করেন। বন্ধু কাম্যা পাঞ্জাবি ও বিকাশ গুপ্তাও রাহুলের বিরুদ্ধেই অভিযোগ এনেছেন। তবে এবার পাল্টা প্রতিক্রিয়ায় চাঞ্চল্যকর দাবি তুলেছেন রাহুল।



রাহুলের দাবি, প্রত্যুষা ছিলেন মদের প্রতি আসক্ত এবং সেই মদ জোগাড় করে দিতেন তার বাবা নিজেই। প্রেমিক হিসেবে বারবার নিষেধ করলেও প্রত্যুষা শুনতেন না। রাহুল বলেন, “একবার মদ পেটে পড়লেই হুঁশ থাকত না বাবা-মেয়ের। অনেক সময় তা হাতাহাতির পর্যায়ে চলে যেত। প্রথম ধারাবাহিক শেষ হওয়ার পর থেকেই বাবার সঙ্গে তার সম্পর্ক খারাপ হয়ে যায়।”

তবে প্রত্যুষার পরিবার ও বন্ধুদের মতে, এ সবই রাহুলের আত্মরক্ষার কৌশল। কারণ মৃত্যুর পর প্রত্যুষার ঘনিষ্ঠজনরা এক বাক্যে রাহুলকেই দায়ী করেছেন।

রাহুলের শেষ মন্তব্য, “প্রত্যুষাকে বাঁচিয়ে রাখার প্রয়োজন আমারই সবচেয়ে বেশি ছিল।” কিন্তু আদালত সে যুক্তি মানতে নারাজ।

কেএন/এসএন


মন্তব্য করুন