© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হুমাইরা আসগরের মৃত্যুর তদন্তে ‘রহস্যজনক সাদা পাউডার’

শেয়ার করুন:
হুমাইরা আসগরের মৃত্যুর তদন্তে ‘রহস্যজনক সাদা পাউডার’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:০৪ পিএম | ২৫ জুলাই, ২০২৫
পাকিস্তানি অভিনেত্রী হুমাইরা আসগরের মৃত্যুর তদন্তে নতুন মোড়। ভাড়া নেয়া ফ্ল্যাটে মৃত্যু হওয়ার পর নয় মাস ফ্লোরে পড়েছিল অভিনেত্রীর অর্ধগলিত লাশ। তদন্তের খাতিরে তাই পুরো ফ্ল্যাটটি তল্লাশি করে পুলিশ। 

পাকিস্তানের সংবাদমাধ্যম এআরওয়াই’র প্রতিবেদন থেকে জানা যায়, ‘রহস্যজনক সাদা পাউডার’ আসলে কী তা তাৎক্ষণিকভাবে জানতে পারেনি পুলিশ। তাই দ্রুত পাউডারের নমুনা পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হয়।

এখন পর্যন্ত পাউডারগুলোর উপস্থিতির যৌক্তিক কারণ বা ব্যাখ্যা মেলেনি। চূড়ান্ত কিছু বলার আগে রাসায়নিক বিশ্লেষণের ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে তদন্তকারীরা বলছেন, ফ্ল্যাটে কেন এ ধরনের ‘রহস্যজনক সাদা পাউডার’র উপস্থিতি ছিল তার স্পষ্ট কারণ এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, মৃতদেহ থেকে যে অদ্ভুত গন্ধ বের হচ্ছিল তা ‘রহস্যজনক সাদা পাউডার’র কারণে হতে পারে।



তদন্তকারীদের দাবি, হুমাইরার মৃত্যুর কারণ হতে পারে এটি। তবে একটি বিস্তারিত রাসায়নিক পরীক্ষার রিপোর্ট পেলেই নিশ্চিত হওয়া যাবে ঘটনাস্থলে পাওয়া ‘রহস্যজনক সাদা পাউডার’র সঠিক প্রকৃতি এবং কাজ সম্পর্কে।

সর্বশেষ করাচি বিশ্ববিদ্যালয় ল্যাব রিপোর্টে অভিনেত্রী হুমাইরার মৃত্যুর কারণ প্রকাশ করা হয়েছিল। ওই রিপোর্টে বলা হয়, শরীরে কোনো চেতনানাশক, মাদক কিংবা বিষাক্ত কোনো উপাদানের অস্তিত্ব না থাকায় অভিনেত্রীর মৃত্যু স্বাভাবিক হওয়ার সম্ভাবনা বেশি। তবে স্বাভাবিক মৃত্যুর সে সম্ভাবনাকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে ফ্ল্যাটে সদ্য পাওয়া ‘রহস্যময় সাদা পাউডার’র উপস্থিতি।

প্রসঙ্গত, গত ৮ জুলাই পাকিস্তানের ফেজ-৬ এর ইত্তিহাদ কমার্শিয়ালের একটি ফ্ল্যাট থেকে পাকিস্তানি অভিনেত্রী হুমাইরা আসগরের মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত্যুর নয় মাস পেরিয়ে যাওয়ায় অর্ধগলিত অবস্থায় তার লাশ পাওয়া যায়। তার মরদেহ উদ্ধারের সময় ফ্ল্যাটের সব দরজা, জানালা বন্ধ পেলেও বারান্দার একটি দরজা খোলা পায় পুলিশ। এছাড়া অভিনেত্রীর ফ্ল্যাটে কোনো গয়না পাওয়া যায়নি। যা সন্দেহ বাড়িয়ে হুমাইরার মৃত্যুকে আরও রহস্যময় করে তুলেছে।

এমকে/এসএন

মন্তব্য করুন