© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কাজই যখন নেই, অভিনেত্রী পরিচয়ে আর গর্ব কীসের: মৌ শিখা

শেয়ার করুন:
কাজই যখন নেই, অভিনেত্রী পরিচয়ে আর গর্ব কীসের: মৌ শিখা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩১ এএম | ২৬ জুলাই, ২০২৫
এক দীর্ঘ ফেসবুক পোস্টে অভিনেত্রী লেখেন, ‘আমি মৌ শিখা। অনেক বছর থেকে অভিনয় করে আসছি। এতদিন নিজেকে অভিনেত্রী হিসেবেই জানতাম কিন্তু গত আড়াই মাস ধরে নিজেকে অভিনেত্রী ভাবতে লজ্জা হচ্ছে। আগে যেখানে মাসে ১৫ থেকে ২০ দিন কাজ করতাম সেখানে আড়াই মাস যাবৎ মাসে চার থেকে পাঁচ দিন কাজ করছি।তাহলে কিভাবে মনে হবে আমি অভিনয় শিল্পী?’

আয়ের আর কোনো উৎসব নেই জানিয়ে শিখা বলেন, ‘অভিনয় করেই আমার সংসার চলে। তবে আমি জানি বেঁচে থাকতে আমার মূল্যায়ন করা না হলেও আমার মৃত্যুর পর কিছু মানুষ হলেও আমাকে মনে রাখবে হয়তো বলবে আহারে মহিলা তো কত ভালো ছিল! কত সহজ সরল ছিল। কারো সাতপাচে ছিল না কারো সামনে পিছনে ছিল না। আহারে মহিলাটার আত্মার শান্তি পাক।

কিন্তু তাতে কি লাভ হবে? আমার বেঁচে থাকতে তো দরকার আমার কাজের। বেঁচে থাকতেই দেখে যেতে চাই আমার মূল্যায়ন হচ্ছে কিন্তু সেটা কি আদৌ দেখে যেতে পারবো আমি জানিনা। তবে আমার অনুরোধ আমি মরে গেলে দয়া করে কেউ আফসোস করবেন না। আমাকে মনে করারও কোন দরকার নেই।

হঠাৎ করে কেন কাজ কমে গেল কেন, আমাকে ডিরেক্টররা ডাকছেন না কেন, মনে করছেন না কেনো তাদের গল্পের চরিত্রের সাথে আমি নিজেকে খাপ খাওয়াতে পারব আমি তো আমার রেমুনারেশন বাড়াইনি ২৫ বছর যাবৎ মিডিয়ায় আছি এখনো আমার রেমুনারেশন ও খুব একটা বেশী না তাহলে?’

কাজের মাধ্যমেই বেঁচে থাকতে চান জানিয়ে এ অভিনেত্রী সবশেষে লিখেছেন, ‘যে কয়দিন বাঁচি কাজ করে যেতে চাই। আপনারা ব্যাপারটা দেখবেন আমার সহকর্মী যারা আছেন তারা আমার ব্যাপারটা দেখে একটু সাহায্য করবেন। একটা শিল্পীর জন্য হঠাৎ করে কাজ কমে যাওয়া কম কিছু না। আপনারা পাশে থেকে আমাকে সাহায্য করবেন। আল্লাহ সহায় আছে।

এফপি/ টিএ

মন্তব্য করুন