© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘সাইয়ারা’র নায়িকা একসময় নিজেই উপড়ে ফেলেছিলেন নিজের ভ্রু!

শেয়ার করুন:
‘সাইয়ারা’র নায়িকা একসময় নিজেই উপড়ে ফেলেছিলেন নিজের ভ্রু!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২৬ এএম | ২৭ জুলাই, ২০২৫
বলিউডে তাজা হাওয়ার ঝলক এনে দেওয়া প্রেমকাহিনি নিয়ে ‘সাইয়ারা’ এখন দর্শকমনে দারুণ সাড়া ফেলেছে। বক্স অফিসে ছবিটি ইতোমধ্যেই হিটের তকমা পেয়েছে। একাধিক প্রেক্ষাগৃহে চলছে হাউসফুল শো, আর তরুণ প্রজন্ম ছবির প্রেমে মুগ্ধ হয়ে মূর্ছাও যাচ্ছেন। দর্শকদের মতে, বহুদিন পর বড় পর্দায় দেখা মিলেছে এমন গভীর ও হৃদয়ছোঁয়া ভালোবাসার গল্প।

ছবির রোম্যান্টিক গল্প যেমন প্রশংসা কুড়িয়েছে, তেমনি আলোচনায় উঠে এসেছেন এর নায়িকা অনীত পাড্ডা। সৌন্দর্য ও অভিনয়ে অনীত একেবারেই ভিন্ন ধাঁচের- বলছেন দর্শকরা। কাজল কালো চোখ, গোলাপি গাল, ঘন ভ্রু আর আঁখিপল্লব- সব মিলিয়ে অনীতকে দেখা যায় এক মোহনীয় রূপে।

তবে অবাক করা তথ্য হলো, আজ থেকে প্রায় দশ বছর আগে অনীত নিজেই নিজের ভ্রু উপড়ে ফেলেছিলেন! কেন করেছিলেন এই কাজ?



এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘আমার মনে আছে, স্কুলের বার্ষিক অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠান শেষে বাড়ি ফিরে হঠাৎ করেই মুখের সব মেকআপ মুছে ফেলতে শুরু করি। তখনই অদ্ভুত এক সিদ্ধান্ত নিই,-দুই ভ্রু কামিয়ে ফেলি, এমনকি চোখের আটটি পাতা উপড়ে ফেলি।’

ঘটনার পর অনীতের মা যখন বাসায় ফিরলেন, অবাক হয়ে বললেন, ‘এবার তুমি স্কুলে যাবে কীভাবে?’ তখন চিন্তায় পড়ে যান অনীতও।

তবে অভিনেত্রীর মতে, ‘হয়তো আমি তখনই বুঝে গিয়েছিলাম, এটা একটা নতুন যুগের সূচনা। আজকাল তো অনেকেই ভ্রু কামিয়ে ফেলছেন- সেই সময় হয়তো আমি নিজেও কোনো নতুন কিছু করতে চেয়েছিলাম।’

উল্লেখ্য, বলিউডে আাত্মপ্রকাশ করার আগে ‘বিগ গার্ল ডোন্ট ক্রাই’ একটি সিরিজে কাজ করেন অভিনেত্রী।

কেএন/টিকে

মন্তব্য করুন