© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গৌরবময় স্বীকৃতি পেল আল্লু অর্জুনের ব্লকবাস্টার ‘পুষ্পা ২’!

শেয়ার করুন:
গৌরবময় স্বীকৃতি পেল আল্লু অর্জুনের ব্লকবাস্টার ‘পুষ্পা ২’!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৫০ এএম | ২৭ জুলাই, ২০২৫
জাতীয় পুরস্কার জয়ের আনন্দ এখনও তাজা, এর মধ্যেই আরেক গৌরবময় স্বীকৃতি পেল আল্লু অর্জুনের ব্লকবাস্টার ‘পুষ্পা ২’। দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার সিমা ২০২৫-এ সবচেয়ে বেশি মনোনয়ন পেয়েছে ছবিটি।

এই বছর সিমার তেলুগু বিভাগে এককভাবে এগিয়ে রয়েছে ‘পুষ্পা ২’। মোট ১১টি বিভাগে মনোনীত হয়েছে ছবিটি। পরিচালক সুকুমারের দক্ষ নির্মাণশৈলী, দর্শকপ্রিয় গান আর আল্লু অর্জুনের বিস্ফোরক অভিনয়- সব মিলিয়ে এ ছবির জয়রথ যেন থামছেই না।

এবারের সিমা পুরস্কার অনুষ্ঠান হতে চলেছে দুবাইয়ে, ৫ ও ৬ সেপ্টেম্বর। ইতিমধ্যেই দক্ষিণ ভারতের চার ভাষার সিনেমাগুলোর মধ্যে চরম প্রতিযোগিতার মেজাজ দেখা দিয়েছে।

তেলুগু বিভাগে ‘পুষ্পা ২’-এর ঠিক পেছনেই রয়েছে ‘কাল্কি ২৮৯৮ এ.ডি’ ও ‘হনুমান’, দুটি ছবিই পেয়েছে ১০টি করে মনোনয়ন। তামিল বিভাগে সেরা অবস্থানে রয়েছে ‘অমরান’, যেটি মনোনয়ন পেয়েছে ১৩টি বিভাগে।



কন্নড় চলচ্চিত্রের দিক থেকেও পিছিয়ে নেই ‘ভীমা’ ও ‘কৃষ্ণ প্রণয় সখী’, দুটি ছবিই পেয়েছে ৯টি করে মনোনয়ন। আর মালয়ালম সিনেমার দিক থেকে সবচেয়ে আলোচিত ‘আড়ুজীবিতম’, যেটির ঝুলিতে এসেছে ১০টি বিভাগে মনোনয়ন।

সিমা ২০২৫ শুধু পুরস্কারের অনুষ্ঠান নয়, দক্ষিণ ভারতের চার ভাষার সিনেমাকে আন্তর্জাতিকভাবে তুলে ধরার এক মঞ্চ। আর এবার সে মঞ্চে আল্লু  অর্জুনের 'পুষ্পা ২' যেন আরও একবার প্রমাণ করল, তার জনপ্রিয়তার জোয়ার এখনো সর্বত্র প্রবাহিত।

জাতীয় পুরস্কারের পর সিমা এর লড়াইয়েও আল্লু  অর্জুন কী শিখর ছুঁতে পারেন, সেটাই এখন দেখার।

কেএন/টিকে

মন্তব্য করুন