© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

লন্ডনে একসঙ্গে টম-অ্যানা, প্রেমের গুঞ্জন আরও জোরালো

শেয়ার করুন:
লন্ডনে একসঙ্গে টম-অ্যানা, প্রেমের গুঞ্জন আরও জোরালো

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২৪ এএম | ২৮ জুলাই, ২০২৫
নতুন প্রেমে টম ক্রুজ, গুঞ্জনটা কয়েক মাস ধরেই শোনা যাচ্ছে। অভিনেত্রী অ্যানা দে আরমাসের সঙ্গে তাঁকে বিভিন্ন সময়ে দেখা গেছে। কয়েক সপ্তাহ আগেই তাঁরা গিয়েছিলেন সমুদ্রবিলাসে। একটি বিলাসবহুল ইয়টে দুজনকে দেখা গেছে অবকাশযাপনে।

যদিও প্রেমের বিষয়টি দুজনের কেউই স্বীকার করছেন না। তবে এবার গুঞ্জনটা আরো গাঢ় হলো। শুক্রবার ফের লন্ডনে একসঙ্গে ঘুরতে যান তাঁরা। হেলিকপ্টার থেকে নামার সময় ধরা পড়েছেন ক্যামেরায়।

এ সময় টম ও অ্যানার সঙ্গে ছিল অভিনেত্রীর দুই পোষ্য এলভিস ও সাশা। এ বছরের ফেব্রুয়ারিতে লন্ডনেই শুরু হয়েছিল তাঁদের প্রেমের গুঞ্জন। দুজনকে একসঙ্গে হাঁটতে দেখে রচিত হয় মুখরোচক গল্প।



 কিন্তু ক্রমেই তা ঘনিষ্ঠতার দিকেই ইঙ্গিত করছে। টম-অ্যানা দুজনেরই দাবি, কাজের সূত্রে তাঁরা এক হয়েছেন। ডগ লিমানের সুপারন্যাচারাল ছবি ‘ডিপার’-এ অভিনয় করবেন তাঁরা। সেই সূত্রেই বারবার দেখা হচ্ছে আর তা নিয়ে হচ্ছে হৈচৈ। জুনে অ্যানার ছবি ‘ব্যালেরিনা’র প্রশংসা করেছিলেন টম।

 তখন অ্যানা বলেছিলেন, ‘তাঁর মতো একজন মানুষ যখন আমার ছবিকে উৎসাহ দেয়, এটা ভীষণ আনন্দের এবং গর্বের।’

প্রসঙ্গত, অতীতে তিনবার ঘর বেঁধেছিলেন টম। অভিনেত্রী মিমি রজারস, নিকোল কিডম্যান ও কেটি হোমস, কারো সঙ্গেই দাম্পত্যটা স্থায়ী হয়নি।

এমকে/টিকে

মন্তব্য করুন