© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দুই দশক পর আসছে সিক্যুয়াল, থাকছেন হুমা কুরেশি

শেয়ার করুন:
দুই দশক পর আসছে সিক্যুয়াল, থাকছেন হুমা কুরেশি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:২৪ পিএম | ২৮ জুলাই, ২০২৫
অনুপম খের, বোমান ইরানি, রণবীর শোরে, বিজয় রাজ এবং প্রবীণ দাবাসের মতো অভিনেতাদের নিয়ে বছর বিশেক আগে তৈরি হয়েছিল ‘খোসলা কা ঘোঁসলা’ সিনেমা, যা মুক্তির পর দারুণ সাড়া পেয়েছিল। অবশেষে আসতে চলেছে সিনেমাটির সিক্যুয়াল।

জানা গেছে, এখন চিত্রনাট্য নিয়ে কাজ চলছে। কাস্টিং এখনো চূড়ান্ত হয়নি। তবে এতে মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন হুমা কুরেশি। ইতিমধ্যে সাইনিংও হয়ে গেছে। সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বর মাস থেকে শুরু হবে শুটিং। 



তবে এই সিনেমায় অনুপম খের বা বোমান ইরানি অভিনয় করবেন কিনা সেটা এখনো চুড়ান্ত নয়। তবে হুমা যে অভিনয় করবেন, সেই বিষয়ে কোনো দ্বিরুক্তি নেই। ছবিটি মুক্তি পাবে আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে।

এদিকে হুমাকে সর্বশেষ দেখা গেছে ‘ডাবল এক্সেল’ সিনেমায়। এতে সোনাক্ষি সিনহার সঙ্গে অভিনয় করেছিলেন তিনি। ফের আবারও ফিরছেন বড় পর্দায়।


ইউটি/এসএন


মন্তব্য করুন