© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিএনপি নালিশ পার্টিতে পরিণত হয়েছে: হাছান মাহমুদ

শেয়ার করুন:
বিএনপি নালিশ পার্টিতে পরিণত হয়েছে: হাছান মাহমুদ
own-reporter
০৫:৪৫ পিএম | ০৫ সেপ্টেম্বর, ২০১৯

বিএনপি এবং ঐক্যফ্রন্ট নেতাদের জনগণের ওপর কোন আস্থা নেই উল্লেখ করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, তাদের আস্থা বিদেশিদের ওপর। তারা বারবার কূটনীতিকদের সঙ্গে বসে এটাই প্রমাণ করছে।

বৃহস্পতিবার সচিবালয়ে তার দপ্তরে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘কোনো কিছু হলেই তারা নালিশ করতে যায় বিদেশিদের কাছে। অনেকেই বলেন, বিএনপি এখন বাংলাদেশ নালিশ পার্টিতে পরিণত হয়েছে।’

এদিকে মঙ্গলবার মির্জা ফখরুল বলেছেন, আগামী অক্টোবরে বিএনপি আন্দোলনে যাবে।

এ প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, আন্দোলন কোন বছরের অক্টোবরে হবে তা কেউ জানে না। এমন আন্দোলনের ঘোষণা তারা অতীতে বহু বার দিয়েছেন। কিন্তু মাঠে তাদের কাউকে দেখা যায়নি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলার ক্ষেত্রে সফল, কিন্তু কার্যক্ষেত্রে বিফল।

 

টাইমস/এসআই

মন্তব্য করুন