© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

স্ত্রীসহ সাবেক যুগ্ম সচিব বিকাশ কুমারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

শেয়ার করুন:
স্ত্রীসহ সাবেক যুগ্ম সচিব বিকাশ কুমারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:২০ পিএম | ০৪ আগস্ট, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">দুর্নীতির অভিযোগ থাকায় আইন মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচি...

দুর্নীতির অভিযোগ থাকায় আইন মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা ও তার স্ত্রী লিপিকা ভদ্রের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সোমবার (৪ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

এদিন সংস্থার পক্ষে সহকারি পরিচালক মনিরুল ইসলাম তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, বিকাশ কুমার সাহাসহ অন্যাদের বিরুদ্ধে চাকুরী দেয়ার আশ্বাসে ঘুষ গ্রহণ, অপরাধমূলক অসদাচরণ ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে অর্থ উপার্জন করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলছে।

বিকাশ কুমার সাহা এবং তার স্ত্রী লিপিকা ভদ্র সপরিবারের দেশ ছেড়ে পলায়ন করতে পারেন মর্মে বিশ্বস্তসূত্রে জানা গেছে। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধানকাজ ব্যাহত হওয়ার সম্ভবনা রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন। 

এসএন 

মন্তব্য করুন