© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ন্যাশনাল টিউবসে লেনদেনে ডিএসইর সতর্কতা

শেয়ার করুন:
ন্যাশনাল টিউবসে লেনদেনে ডিএসইর সতর্কতা
own-reporter
০৭:৩৪ পিএম | ১৫ সেপ্টেম্বর, ২০১৯

পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল টিউবসের শেয়ার দাম পাঁচ কার্যদিবসে বেড়েছে প্রায় ৫০ টাকা। প্রতিষ্ঠানটির শেয়ারের এই দাম বৃদ্ধিকে অস্বাভাবিক বলছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। রোববার বিনিয়োগকারীদের সতর্ক করে তথ্য প্রকাশ করেছে ডিএসই।

পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল টিউবসের শেয়ার দাম ছয় কার্যদিবসে বেড়েছে প্রায় ৫০ টাকা। প্রতিষ্ঠানটির শেয়ারের এই দাম বৃদ্ধিকে অস্বাভাবিক বলছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।

রোববার বিনিয়োগকারীদের সতর্ক করে তথ্য প্রকাশ করেছে ডিএসই।

ডিএসই জানিয়েছে, কোম্পানিটির শেয়ারের অস্বাভাবিক দাম বাড়ার পেছনের কারণ জানতে চেয়ে ১২ সেপ্টেম্বর নোটিশ পাঠানো হয়। এর জবাবে কোম্পানিটির কর্তৃপক্ষ জানিয়েছে সম্প্রতি প্রতিষ্ঠানের শেয়ারের যে অস্বাভাবিক দাম বেড়েছে তার জন্য তাদের কাছে অপ্রকাশিত কোন মূল্য সংবেদনশীল তথ্য নেই।

ডিএসইর ওয়েবসাইটে দেয়া তথ্য পর্যালোচনা করে দেখা যায়, ৪ সেপ্টেম্বর কোম্পানিটির প্রতিটি শেয়ার দাম ছিল ১২১ টাকা বিশ ১০ পয়সা। যা টানা বেড়ে ১৫ সেপ্টেম্বর দাঁড়ায় ১৭০ টাকা ২০ পয়সায়। অর্থাৎ ছয় কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ৪৯ টাকা।

এই দাম বাড়ার প্রেক্ষিতেই ডিএসই থেকে কোম্পানিটিকে নোটিশ পাঠানো হয় এবং কোম্পানি কর্তৃপক্ষের দেয়া তথ্যের ভিত্তিতে বিনিয়োগকারীদের সতর্ক করতে তথ্য প্রকাশ করা হয়েছে। তবে এরপরও কোম্পানিটির শেয়ারের দাম বাড়ার প্রবণতা অব্যাহত রয়েছে।

কোম্পানিটির মোট শেয়ারের দশমিক শূন্য ৫ শতাংশ রয়েছে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে এবং সরকারের কাছে আছে ৫১ শতাংশ শেয়ার। বাকি শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে আছে ২৮ দশমিক ৮১ শতাংশ শেয়ার। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২০ দশমিক ১৪ শতাংশ শেয়ার।

কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরির। এটি ১৯৮৯ সালে পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়।

 

টাইমস/এএইচ/এসআই

মন্তব্য করুন