© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জামিন পেলেন টিকটকার প্রিন্স মামুন

শেয়ার করুন:
জামিন পেলেন টিকটকার প্রিন্স মামুন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৩২ পিএম | ১৪ আগস্ট, ২০২৫
লায়লাকে মারধরসহ হুমকি-ধমকির অভিযোগে ক্যান্টনমেন্ট থানার নন-এফআইআর মামলায় টিকটকার প্রিন্স মামুন ওরফে আব্দুল্লাহ আল মামুনকে জামিন দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা তার জামিনের আদেশ দেন।

প্রিন্স মামুনের আইনজীবী মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘লায়লা প্রিন্স মামুনের বিরুদ্ধে ক্যান্টনমেন্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। অভিযোগের সত্যতা পেয়েছে মর্মে পুলিশ প্রিন্স মামুনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন।

প্রতিবেদন আমলে নিয়ে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আজ সকালে ভাটারা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে নিয়ে আসে।

আমরা তার জামিনের প্রার্থনা করি। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। গত বছরের ৪ জুন প্রিন্স মামুন লায়লার বাড়িধারা ডিওএইচএসের বাসায় এসে তার বিরুদ্ধে করা মামলা তুলে নিতে হুমকি দেন। তাকে মারধরসহ বিভিন্ন প্রকার হুমকি দেন, এমনকি প্রাণনাশেরও ভয় দেখান। পরে লায়লা ক্যান্টনমেন্ট থানায় জিডি করেন।

ইউটি/এসএন




মন্তব্য করুন