© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মেঘনা গ্রুপের পরিচালক তাহমিনা মোস্তফাকে সম্মাননা

শেয়ার করুন:
মেঘনা গ্রুপের পরিচালক তাহমিনা মোস্তফাকে সম্মাননা
own-reporter
০৬:৩৯ পিএম | ২৩ সেপ্টেম্বর, ২০১৯

ব্যক্তিগত অর্জন ও নারী নেতৃত্বে অসামান্য অবদান রাখায় মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক তাহমিনা মোস্তফাকে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের (জেসিআই বাংলাদেশ) পক্ষ থেকে সম্মাননা দেয়া হয়েছে। ‘টেন আউটস্টান্ডিং ইয়াং পারসন্স অব বাংলাদেশ (টয়োপ) ২০১৯’ শীর্ষক অনুষ্ঠানে তাহমিনা মোস্তফার হাতে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী সম্মাননা তুলে দেন বলে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় মেঘনা গ্রুপ।

ব্যক্তিগত অর্জন ও নারী নেতৃত্বে অসামান্য অবদান রাখায় মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক তাহমিনা মোস্তফাকে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের (জেসিআই বাংলাদেশ) পক্ষ থেকে সম্মাননা দেয়া হয়েছে।

‘টেন আউটস্টান্ডিং ইয়াং পারসন্স অব বাংলাদেশ (টয়োপ) ২০১৯’ শীর্ষক অনুষ্ঠানে তাহমিনা মোস্তফার হাতে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী সম্মাননা তুলে দেন বলে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় মেঘনা গ্রুপ।

ওই অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম।

তামান্না মোস্তফা ছাড়াও বিভিন্ন খাতে কৃতিত্বের জন্য আরো নয়জনকে জেসিআই বাংলাদেশ থেকে সম্মাননা দেয়া হয়।

 

টাইমস/এএইচ/টিএইচ

মন্তব্য করুন