© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিসিকে প্রথম ও দ্বিতীয় শ্রেণির কর্মকর্তাদের ওরিয়েন্টেশন কোর্স শুরু

শেয়ার করুন:
বিসিকে প্রথম ও দ্বিতীয় শ্রেণির কর্মকর্তাদের ওরিয়েন্টেশন কোর্স শুরু
own-reporter
০৯:৩৩ পিএম | ২৫ সেপ্টেম্বর, ২০১৯

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) নতুন যোগদানকৃত প্রথম ও দ্বিতীয় শ্রেণির কর্মকর্তাদের দুই দিন ব্যাপী ওরিয়েন্টেশন কোর্স শুরু হয়েছে। বুধবার বিসিক চেয়ারম্যান মো. মোশতাক হাসান বিসিক সম্মেলন কক্ষে এ ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) নতুন যোগদানকৃত প্রথম ও দ্বিতীয় শ্রেণির কর্মকর্তাদের দুই দিন ব্যাপী ওরিয়েন্টেশন কোর্স শুরু হয়েছে।

বুধবার বিসিক চেয়ারম্যান মো. মোশতাক হাসান বিসিক সম্মেলন কক্ষে এ ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নতুন যোগদানকৃত কর্মকর্তাদের নীতি নৈতিকতার সাথে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বিসিক চেয়ারম্যান বলেন, নীতি নৈতিকতার সাথে দায়িত্ব পালন করলে বিসিক এগিয়ে যাবে। নতুন  কর্মকর্তারা হবে বিসিকের ড্রাইভিং ফোর্স।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিসিক পরিচালক (অর্থ) স্বপন কুমার ঘোষ, পরিচালক(উন্নয়ন ও সম্প্রসারণ) মো. খলিলুর রহমান, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. আব্দুল মান্নান, বিসিকের সচিব মোস্তাফা আহমেদসহ বিসিকের উর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

 

টাইমস/এএইচ/এসআই

মন্তব্য করুন